Thursday, May 14, 2026

এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় নজির গড়লেন বিরাট, সোশ্যাল মিডিয়ায় দিলেন আপডেট

Date:

Share post:

সামনেই এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টের আগে এই মুহূর্তে বেঙ্গালুরুতে এশিয়া কাপের প্রস্তুতিতে রয়েছে ভারতীয় দল। আর সেখানেই ইয়ো ইয়ো টেস্টে পাশ করলেন বিরাট কোহলি। শুধু পাশ করাই নয়, নিজের পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেকথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন বিরাট কোহলি।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট একটি ছবি পোস্ট করে লেখেন,”ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি ও চ্যালঞ্জের মধ্যে ইয়ো-ইয়ো পরীক্ষা শেষ করার মজা আলাদা। ১৭.২ সম্পন্ন করলাম।” আর এই পোস্টের মধ্য দিয়েই বিরাট বুঝিয়ে দিলেন যে তাঁর ফিট‌নেস বাকিদের থেকে একেবারে আলাদা।

ভারত অধিনায়ক থাকার সময় ক্রিকেটারদের ফিটনেসের ওপর জোর দেন বিরাট। সেই ধারাই বজায় রেখেছে বিসিসিআই। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে হলে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়।

জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেছেন যে সমস্ত ক্রিকেটার, তাদেরকে বিসিসিআইয়ের তরফে ১৩ দিনের ফিটনেস প্রোগ্রাম দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন ফিট‌নেস পরিকল্পনা করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষকদের সঙ্গে কথা বলেই গোটা প্রোগ্রামটি তৈরি করেছে এনসিএ। প্রস্তুতি শিবিরে ক্রিকেটারদের ফিটনেসের লেভেল বুঝে নেওয়াই এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল।

আরও পড়ুন:কীভাবে পাওয়া যাবে ক্রিকেট বিশ্বকাপের টিকিট? জানাল বিসিসিআই

 

 

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...