Sunday, May 17, 2026

কেন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে মেসি? জানালেন স্বয়ং নিজেই

Date:

Share post:

সদ‍্য পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই ইন্টার মায়ামির হয়ে একটি ট্রফি জয়ের স্বাদও পেয়েছেন লিও। দলে হয়ে গোল করার পাশাপাশি গোলও করিয়েছেন তিনি। আর এরই মাঝে ফের একবার প্রাক্তন ক্লাব পিএসজি নিয়ে মুখ খুললেন লিও। বললেন, পিএসজিতে ভালো ছিলাম না। চাইছিলাম বার্সেলোনার মতো জীবন কাটাতে। আর তাই মায়ামিকে বেছে নেওয়া।

এই নিয়ে সাক্ষাৎকারে মেসি বলেন,” আমি দুটি কঠিন বছর কাটিয়েছি প্যারিসে। সত্যি বলতে সেখানে ভালো ছিলাম না এবং তার খেসারতও দিতে হয়েছে। আর তাই আমি বার্সেলোনায় যেমন ছিলাম, তেমন থাকতে চেয়েছিলাম। সন্তানদের নিয়ে প্রতিটি দিন উপভোগ করেছি, আর তাই পরিবারকে ভালো রাখাটাই ছিল মূল কারণ।”

এরপরই লিও বলেন,” আমি খেলাধুলায় প্রতিটি দিন উপভোগ করি, যেটা প্যারিসে আমার ক্ষেত্রে ঘটছিল না। এমন অনেক কারণ মিলিয়েই আমরা ইন্টার মায়ামি বেছে নিয়েছি। আর আমার মনে হয়, কিছুদিন এখানে কাটানোর পর বুঝতে পেরেছি সিদ্ধান্তটা ভুল ছিল না। ফুটবল খেলাটা উপভোগ করাই আমার সুখ, যেটা আমি এখানে করতে পারছি এবং আমার মনে হয় এটাও মায়ামিতে যোগ দেওয়ার আরেকটি কারণ। উপভোগ করার যে ব্যাপারটা হারিয়ে ফেলেছিলাম, সেটা খুঁজে পেয়েছি। ”

শুধু পিএসজি নয়, নিজের অবসর নিয়েও ফের একবার মুখ খোলেন লিও। নিজের অবসর নিয়ে মেসি বলেন,” সত্যি বলতে এখনও এটা নিয়ে ভাবিনি। আমি খেলতে ভালোবাসি। বল পায়ে মাঠে থাকতে ভালো লাগে, প্রতিদ্বন্দ্বিতা ও অনুশীলন করতেও ভালো লাগে। আর কত দিন খেলব জানি না, তবে চেষ্টা করব যতটা বেশি সময় থাকা যায়।”

আরও পড়ুন:বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন নীরজ

 

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...