Tuesday, May 12, 2026

আদালত চত্বরে বিচারাধীন ২ বন্দিকে গুলি, চাঞ্চল্য সমস্তিপুরে

Date:

Share post:

আদালত(Court) চত্বরে বিচারাধীন ২ বন্দিকে গুলি করে হত্যার চেষ্টা। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) সমস্তিপুরে আদালত চত্বরে। ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই ২ বন্দি প্রভাত চৌধুরী ও প্রভাত কুমার তিওয়ারি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে(Hospital) ভরতি করা হয়েছে তাঁদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই দুই ব্যক্তি বেআইনি মদের কারবারের সঙ্গে জড়িত। যার জেরেই গ্রেফতার করা হয়েচ্ছিল তাঁদের। শনিবার দুপুরে মামলার শুনানি থাকায় আদালতে নিয়ে যাওয়া হয় তাঁদের। প্রিজন ভ্যান থেকে দুই বন্দিকে নামিয়ে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ে তাঁদের উপর হামলা চালানো হয়। গুলিবিদ্ধ হয় দুই বিচারাধীন বন্দি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে। ভিড়ের সুযোগ নিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। এরপরই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় ডিএসপির নেতৃত্বে পুলিশের একটি দল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনা প্রশ্ন তুলছে বিহারের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।

ডিএসপি সঞ্জয় কুমার পাণ্ডে জানান, গুলিবিদ্ধ প্রভাত কুমার চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে এবং ওই ব্যক্তি পেট্রোল পাম্পে চুরির অভিযোগে অভিযুক্ত। দুই অভিযুক্তের একজনের হাতে ও অন্যজনের পায়ে গুলি লেগেছে। তাঁদের চিকিৎসা চলছে।

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...