Tuesday, May 12, 2026

মধ্যপ্রদেশে দ.লিত যুবককে পিটিয়ে খু.ন, মাকে বি.বস্ত্র করার অভিযোগ

Date:

Share post:

বোনের দায়ের করা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার করতে অস্বীকার করায় দলিত যুবককে পিটিয়ে মারল দুর্বৃত্তরা।এখানেই শেষ নয়,নির্যাতিতার ৪৯ বছর বয়সী মাকেও বিবস্ত্র করে তাঁকেও মারধর করে অভিযুক্তরা। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সাগর জেলায়।

আরও পড়ুনঃ দত্তপুকুরে বা*জি কারখানায় বি*স্ফোরণ!গুরুতর জ*খম বেশ কয়েকজন
পুলিশ সূত্রে খবর, বছর চারেক আগে বাড়ি ফেরার পথে যৌন হেনস্থা করা হয় মৃত যুবকের বোনকে।এর বিরুদ্ধে অভিযুক্ত বিক্রম সিংহ(২৮) নামক এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। যদিও বছরের পর বছর কেটে গেলেও মামলার আজও কিনারা হয়নি। অভিযুক্ত বিক্রম দলিত ও যুবক এবং তার পরিবারকে ক্রমাগত ওই অভিযোগ প্রত্যাহারের জন্য নিয়মিত চাপ দিত। কিন্তু তাতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দলিত যুবকের বাড়িতে চড়াও হয় অভিযুক্ত বিক্রম সিংহ ও তার দলবল। এরপর নির্যাতিতার ভাই ও মায়ের উপর হামলা চালানো হয়।
এই প্রসঙ্গে খুরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতিন পাল বলেছেন, “দুজনকে আহত অবস্থায় বুন্দেলখন্ড মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা যুবকটিকে মৃত ঘোষণা করেন।তার মায়ের চিকিৎসা চলছে। অভিযুক্তরা মৃত যুবকের মেরে বিবস্ত্রও করেছিল। ৯ জনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে।” বুন্দেলখন্ড মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট আরসি পান্ডে বলেছেন, “মহিলাটির একটি হাতে ফ্র্যাকচার এবং সামান্য আঘাত ছিল। তার অবস্থা স্থিতিশীল।” নির্যাতিত পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০২ (খুন), ৩৫৩ (যৌন হয়রানি) এবং ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) এবং তফসিলি জাতি ও তফসিলি ধারা সহ উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ এর অধীনে ৯ অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে। সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...