Thursday, May 14, 2026

জয় দিয়ে ইউএস ওপেনের যাত্রা শুরু জোকারের

Date:

Share post:

জয় দিয়ে ইউএস ওপেনের যাত্রা শুরু করলেন নোভাক জোকোভিচ। প্রায় দু’বছর পর ইউএস ওপেনে ফিরলেন জোকার। আর ফিরেই জয় দিয়ে শুরু করলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম। প্রথম রাউন্ডে ফ্রান্সের অ্যালেক্সান্ডার মুলারকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলৈন জোকোভিচ। ম‍্যাচের ফলাফল ৬-০, ৬-২, ৬-৩।

এই জয়ের পর জোকার বলেন,” রাত ১টা বাজে। তার পরেও এখানে বসে সকলে আমার খেলা দেখছেন। আমার কাছে এটা খুবই গর্বের। ম্যাচটা খুব দেরি করে শুরু হয়েছিল। এখানে কিছু অনুষ্ঠান ছিল, তাই জানতাম শুরু হতে সময় লাগবে। তবে দু’বছর পর এখানে ফিরে কোর্টে নামার জন্য আমি খুবই উৎসুক ছিলাম।”

এরপর জোকার ম‍্যাচ নিয়ে বলেন,” প্রথম সেটটা দারুণ ভাবে শুরু করেছিলাম। তবে সার্ভিস আরও ভাল করতে পারতাম। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সেটে বেশ কয়েক বার সার্ভিস গন্ডগোল হল। এই জায়গাটায় আমাকে আরও উন্নতি করতে হবে। তবে মনে হল গোটা ম্যাচে ভালই খেলেছি। আশা করি পরের রাউন্ডেও এই ভাবে খেলতে পারব।”

২০২১ সালে ইউএস ওপেনের পর এবার আবার ইউএস ওপেনে নামলেন জোকোভিচ। মাঝে করোনার সময় টিকা না নেওয়ার কারণে তাঁকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি। তাই ইউএস ওপেনে খেলাও হয়নি জোকারের।

আরও পড়ুন:‘ট্রফির খরা কাটিয়ে টিম ইন্ডিয়া বিশ্বকাপ হাতে তুলতে মরিয়া’, বললেন বিরাট

 

 

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...