Friday, June 5, 2026

চাঁদের সেরা ছবি পাঠাল প্রজ্ঞান, খুশি ISRO

Date:

Share post:

দেখতে দেখতে এক সপ্তাহ হতে চলল। গত বুধবার ঠিক সান্ধ্য লগ্নেই চাঁদের মাটিতে নেমেছিল ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। তার কিছু সময় পর থেকেই কাজ শুরু দেয় রোভার প্রজ্ঞান (Progyan)। ইতিমধ্যেই একাধিক ছবি এবং তথ্য পাঠিয়েছে সে। চাঁদের দক্ষিণ গোলার্ধে থাকা অক্সিজেন সহ একাধিক মৌল ও খনিজের সন্ধান পেয়েছে সে। এবার চাঁদের মাটি থেকে অন্যতম সেরা ছবি পাঠাল প্রজ্ঞান। একে ‘ইমেজ অফ দ্য মিশন’(Image of Mission)বলে উল্লেখ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।

চাঁদের বুকে একের পর এক ইতিহাস গড়ছে ভারত। ১৪ দিনের কার্যকালের মধ্যে এক সপ্তাহ কেটে গেছে। চন্দ্রপৃষ্ঠের সম্পূর্ণ অজানা দিককে বিশ্বের দরবারে তুলে ধরেছে ভারতের প্রজ্ঞান। এখনও পর্যন্ত অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ক্রোমিয়াম, সিলিকন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ, টাইটানিয়ামের সন্ধান পেয়েছে রোভার।এখন চলছে হাইড্রোজেনের খোঁজ। রোভারের গতিবিধি কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় নয়। রোভারের কাজের একাংশ নিয়ন্ত্রণ করা হচ্ছে বেঙ্গালুরু থেকেই, যে কাজে রয়েছেন এক বাঙালি মহিলা বিজ্ঞানীও। ১০০ মিলিমিটারের গর্ত টপকে নিজের দক্ষতা প্রমাণ করেছে প্রজ্ঞান। এবার সেখান থেকেই বিক্রমের ছবি তুলল সে। নিজের সঙ্গে থাকা নেভিগেশন ক্যামেরার সাহায্যেই ছবিটি তোলা হয়েছে।

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...