Thursday, May 14, 2026

খেলা দেখতে এসে মাঠে অসুস্থ হয়ে মৃ.ত্যু মহামেডান সমর্থকের

Date:

Share post:

খেলা দেখতে গিয়ে মৃত্যু হল এক ফুটবল সমর্থকের। বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মহামেডান স্পোর্টিং বনাম আর্মি রেডের খেলা। সেই ম্যাচ দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হন মহমেডান সমর্থক শেখ সিরাজউদ্দিন। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এদিকে কলকাতা লিগে মহামেডানকে আটকে দিল আর্মি রেড। ময়দানে নিজেদের মাঠে প্রথমবার নৈশালোকে লিগের ম্যাচ খেলল মহামেডান। খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। টানটান উত্তেজনার ম্যাচে পিছিয়ে পড়েও সংযুক্ত সময়ে ডেভিড লালহানসাঙ্গার পেনাল্টি থেকে করা গোলে হার বাঁচাল মহামেডান। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট ডেভিডদের। শেষ দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই সুপার সিক্স নিশ্চিত মহামেডানের। তবে ম্যাচ শেষে সব কিছু ছাপিয়ে সামনে চলে আসে মর্মান্তিক ঘটনা। ম্যাচ দেখতে এসে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন ৫৬ বছর বয়সি মহামেডান সমর্থক সিরাজউদ্দিন। আইএফএ-র অ্যাম্বুল্যান্সে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খিদিরপুরের বাসিন্দা সিরাজউদ্দিনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান মহামেডান ক্লাব ও আইএফএ কর্তারা।

এদিন উত্তেজক ম্যাচে প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে সাদা-কালো ব্রিগেড। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় আর্মি রেড। গোল করেন ক্রিস্টোফার। এই গোলের পরই রেফারির সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। মহামেডান সমর্থকরা রেফারি কিছু কড়া সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠে বোতল ও ইটের টুকরো ছুঁড়তে থাকে। পুলিশ পরিস্থিতি সামাল দিলেও খেলা প্রায় দশ মিনিট বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে মহামেডান গোল শোধের মরিয়া চেষ্টা করে। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে গোল শোধ করে মহামেডান। পেনাল্টি থেকে গোল করেন ডেভিড।

আরও পড়ুন:বড় ঘোষণা বিসিসিআইয়ের, বোর্ডের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...