Saturday, March 14, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে উদ্ধার যুবকের গু*লিবিদ্ধ মৃ*তদেহ

Date:

Share post:

কেন্দ্রীয় গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি সাংসদের বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। শুক্রবার সকালে যোগীরাজ্য উত্তরপ্রদেশের সাংসদ কৌশল কিশোরের লখনউ-এর বাড়ি থেকে উদ্ধার হয় এক যুবকের গুলিবিদ্ধ দেহ। সূত্রের খবর, এই মৃত যুবক মন্ত্রীর ছেলের বন্ধু ছিলেন। তবে এই ঘটনার পর থেকে বেপাত্তা কেন্দ্রীয় মন্ত্রী ছেলে। যদিও মন্ত্রী জানিয়েছেন, তাঁর ছেলে মাকে দেখতে দিল্লিতে রয়েছেন।তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ ‘ডমিনিক দাদা’ নেই! মানতে পারছে না সুন্দরবন, শূন্যস্থান পূরণে উদ্যোগী রাজ্য  

পুলিশ সূত্রের খবর, নিহত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। মৃত যুবক কেন্দ্রীয় মন্ত্রীর ছেত্রের ঘনিষ্ট বন্ধু ছিলেন বলেই জানা গেছে। কয়েকদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে।ঘজটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তলও। মন্ত্রী পুত্রের পিস্তল থেকেই গুলি চালানো হয়েছে বলে দাবি মৃতের পরিবারের।
এই ঘটনায় ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। যুবকের দেহ উদ্ধারের পরই তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন পুলিশের বিশাল বাহিনী। কী কারণে খুন, তা জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রীর বক্তব্য জানা যায়নি। অভিযুক্ত মন্ত্রী-পুত্রেরও খোঁজ মিলেছে কিনা তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...