Tuesday, June 23, 2026

গান্ধী জয়ন্তীতে INDIA জোটের কর্মসূচি শুরুর সম্ভাবনা

Date:

Share post:

INDIA জোটের এই নিয়ে তৃতীয় বৈঠক। মোদি বিরোধী জোটকে সামনে রেখে দেশের ২৮টি অবিজেপি দলের বৈঠক ঘিরে সরগরম বাণিজ্য নগরী। জাঁকজমকের কমতি নেই। কিন্তু পর পর বৈঠক করলেই হবে না, সেটা বুঝেছেন মহাজোট পন্থী নেতা-নেত্রীরাও। হাতে সময় কম, তাই নূন্যতম সাধারণ কর্মসূচি নিয়ে দ্রুত আন্দোলন চাই। এ কথা জোট নেতাদের মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

যে কোনও সময় লোকসভা ভোট এগিয়ে আনতে পারে। সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় আসন সমঝোতা সংক্রান্ত আলোচনা সেরে ফেলতে হবে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে রাজঘাট থেকে জোটের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করার ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো ইস্যুকে হাতিয়ার করতে চাইছেন জোটের নেতারা।

আজ, শুক্রবার আলাদা করে জোটের লোগো প্রকাশ হয়ে যেতে পারে। এদিন একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে। জোটের একজন কনভেনরও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। পরবর্তী বৈঠকের স্থান ও দিনক্ষণ স্থির হয়ে যেতে পারে আজই।

আরও পড়ুন:কেঁপে উঠল চাঁদের মাটি!কারণ কী? জানাল ইসরো

 

 

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...