Wednesday, March 18, 2026

ডিসেম্বরের মধ্যেই ‘ধূপগুড়ি মহকুমা’, উপনির্বাচনের প্রচারে প্রতিশ্রুতি অভিষেকের, উচ্ছ্বসিত স্থানীয়রা

Date:

Share post:

দীর্ঘদিনের দাবি ছিল মহকুমা করা হোক ধূপগুড়িকে। এই আবেদন এলাকাবাসী রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছেও। শনিবার, ধূপগুড়ি (Dhupaguri) উপনির্বাচনে দলীয় প্রার্থী ডঃ নির্মলচন্দ্র রায়ের (Nirmalchandra Ray) হয়ে প্রচারে গিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ হবে বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে তিনি তোপ দেগে, এর আগে বিজেপির জনপ্রতিনিধিরা ভোট নিয়ে চলে গিয়েছেন, কিন্তু ধূপগুড়িতে মহকুমা করার দীর্ঘদিনের দাবি নিয়ে কোনও উদ্যোগ নেননি। অভিষেকের প্রতিশ্রুতি পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা।

এক বছর আগে ধূপগুড়ি যাওয়ার পথে দোমোহনি হাটের ভগ্ন দশা নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান স্থানীয় ব্যবসায়ীরা। তিনমাসের মধ্যে আর পরিকাঠামো করে রাজ্য সরকার। সেই ঘটনার উল্লেখ করে অভিষেক বলেন, “আমি কথা দিয়ে কথা রাখি।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “১৯ ও ২১-র ভোটে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল ধূপগুড়ি। কিন্তু এলাকার সব জায়গায় রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়ন। রাজ্য সরকার মানুষের উন্নয়নের কথা ভেবেছে। অথচ যারা ভোট পেয়েছে তারা এলাকার মানুষের কথা ভাবেনি।” বিজেপির জন প্রতিনিধিদের তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ”ভোটের পরে আর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।”

এদিন ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানান, বিরুপাক খাল সংস্কার যে কাজ শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে কাজ শেষ হবে। এর ফলে লক্ষাধিক কৃষক উপকৃত হবে। ২৫বছরের মধ্যে জল পৌঁছয়নি ওই এলাকায়। এরপরই সভায় ফের ধূপগুড়িকে মহকুমা করার দাবি ওঠে। আর্জি শুনে অভিষেক বলেন, “৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। কথা দিয়ে গেলাম। আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, মহকুমা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছি। এখন থেকে সবুজ আবির খেলতে শুরু করুন।” এদিনের সভায় যাওয়ার পথে গাড়ি থামিয়ে স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন অভিষেক। দোমোহনি বাজার-সহ বেশ কিছু রাস্তা খারাপ অবস্থার অভিযোগ রয়েছে। দ্রুত সংস্কারের আশ্বাস দেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আশ্বাস পেয়েছে উচ্ছ্বসিত স্থানীয়রা।

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...