Saturday, June 6, 2026

‘জওয়ান’-এর আড়ালে শাহরুখ – সমীর ট.ক্কর?বাদশার চ্যা.লেঞ্জের জবাব ওয়াংখেড়ের

Date:

Share post:

প্রতীক্ষার আর পাঁচ দিন, তারপর বক্স অফিস কাঁপাতে আসছেন শাহরুখ খান(Shahrukh Khan)। এবার তিনি ‘জওয়ান’ (Jawan)অবতারে বড় পর্দায় ধরা দিতে চলেছেন। ট্রেলারে উন্মাদনা আর ডায়লগ ডেলিভারিতে ‘ওপেন চ্যালেঞ্জ’ বাদশার। “বেটে কো হাত লাগানেসে পেহেলে বাপ সে বাত কর”- ফ্যানেরা বলছেন ছেলের গ্রেফতারির আড়াই বছর পর শাহরুখের সংলাপে ‘বদলা’-র হুংকার। এবার যেন পাল্টা জবাব দিলেন NCB কর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)।

বছর দুয়েক আগে মাদক মামলায় বলিউড বাদশার ছেলে আরিয়ানকে (Aryaan Khan) গ্রেফতার করেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে জামিন মিললেও আরিয়ানের গ্রেফতারি নিয়ে বিতর্ক কম হয়নি। সমীর নিজেও নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন। এবার কি শাহরুখের ‘হুমকি’কে নিজের গায়ে মেখে নিলেন? ছবির ট্রেলারে বাদশার মুখের সংলাপ শুনে মুচকি হাসছেন ভক্তরা। পালটা জবাব দিয়েছেন সমীরও। শাহরুখ যেমন কারো নাম উল্লেখ করেননি, NCB কর্তাকেও অনেকটা সেই পথেই হাঁটতে দেখা গেল।তিনি সোশ্যাল মিডিয়ায় নিকোল লায়েন্সের একটি বক্তব্য তুলে লেখেন, “আমি আগুন গিলেছি। ভস্মের মধ্যে নৃত্য করেছি। তোমার থেকে আমি বিন্দুমাত্র ভয় পাই না।” আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে ‘জওয়ান’ মুক্তি পাবে। তারপর এই অলিখিত বাকযুদ্ধ কতদূর এগোয় সেটাই দেখার।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...