Monday, March 16, 2026

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ

Date:

Share post:

প্রত্যাশা মতোই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। এগোচ্ছেন অন্যান্যরাও। কিছুটা লড়াই করে তৃতীয় সেটে জিতলেন পুরুষদের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। চতুর্থ রাউন্ডে পৌঁছলেন ডানিল মেদভেদেভ, ইয়ানিক সিনার, আলেকজান্ডার জেরেভ, আন্দ্রে রুবলেভেরা। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন ওনস জাবেউর, জেসিকা পেগুলারা। শনিবার তেমন কোনও অঘটন ঘটেনি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে। যদিও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে জিততে পারেননি আলকারাজ। চার সেট লড়াই করে জিততে হল তাঁকে। ২৬ নম্বর বাছাই ব্রিটেনের ডান ইভান্সকে শীর্ষ বাছাই হারালেন ৬-২, ৬-৩, ৪-৬, ৬-৩ ব্যবধানে।

সহজেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মেদভেদেভ। তৃতীয় বাছাই রুশ খেলোয়াড় ৬-২, ৬-২, ৭-৬ ব্যবধানে হারিয়েছেন আর্জেন্টিনার অবাছাই খেলোয়াড় সেবাস্তিয়ান বেজকে। ষষ্ঠ বাছাই ইতালির সিনার জয় পেয়েছেন সুইৎজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কার বিরুদ্ধে। তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এ বারে প্রতিযোগিতায় অবাছাই। সিনার জিতেছেন ৬-৩, ২-৬, ৬-৪, ৬-২ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন অষ্টম বাছাই রাশিয়ার রুবলেভও। তিনি ফ্রান্সের আর্থার রিন্ডার্কনেচকে হারিয়েছেন ৩-৬, ৬-৩, ৬-১, ৭-৫ ব্যবধানে। চার সেট লড়াই করতে হয়েছে দ্বাদশ বাছাই জেরেভকে। জার্মানির খেলোয়াড় ৬-৭, ৭-৬, ৬-১, ৬-১ ফলে হারিয়েছেন ১৯তম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।

মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন জাবেউর। তিউনিশিয়ার পঞ্চম বাছাই খেলোয়াড় ৫-৭, ৭-৬, ৬-৩ ফলে হারিয়েছেন ৩১তম বাছাই চেক প্রজাতন্ত্রের মারি বোজ়কোভাকে। তৃতীয় বাছাই আমেরিকার পেগুলারকেও তিন সেট লড়াই করতে হল। তিনি ৬-৪, ৪-৬, ৬-২ ব্যবধানে হারিয়েছেন ২৬তম বাছাই ইউক্রেনের এলিনা সুইতোলিনাকে। তৃতীয় রাউন্ডে জিতেছেন নবম বাছাই চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্ড্রোসোভাকে।

 

 

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...