Wednesday, June 24, 2026

এখনও বন্ধ ট্রেন চলাচল! কখন স্বাভাবিকভাবে পরিস্থিতি, বিবৃতি দিল রেল

Date:

Share post:

রবিবার চূড়ান্ত দুর্ভোগে হাওড়া ব্যান্ডেল মেন লাইনের (Howrah Bandel Train Service)ট্রেন যাত্রীরা। সকাল দশটা থেকে বিঘ্নিত ট্রেন (Train Service Interruption) চলাচল। এগারোটার পর থেকে একাধিক লাইনে ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়ায় বিপত্তি বাড়ে। পৌনে এগারোটা থেকে কোন্নগর ১ নম্বর প্ল্যাটফর্মে আধঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল (Sheoraphuli) । গ্যালোপিং ট্রেন প্রতি স্টেশনে দাঁড়িয়ে যাওয়ার মত ঘটনাও এদিন সামনে এসেছে। ডাউন গ্যালোপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পরে রিষড়া স্টেশনে (Rishra)এক ঘন্টা পনেরো মিনিট দাড়িয়ে থাকে। একের পর এক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ায় সমস্যা আরও বাড়ে। বিকেলের আগে এই সমস্যা স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Eastern Railway CPRO Kaushik Mitra)।

রবিবার সকাল দশটা থেকে হাওড়া-ব্যান্ডেল ডাউন লাইনে অনিয়মিত হয়ে পড়ে ট্রেন চলাচল।ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারেননি কেউই। প্রত্যেকেই বলছেন নিত্যদিন এই সমস্যা বেড়েই চলেছে, আজ চরমে পৌঁছল। ভারতীর রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে রেল যাত্রীদের অভিযোগ, ট্রেনের এই গোলযোগের জন্য নিত্যদিন ভুগতে হচ্ছে তাঁদের। কাজের জায়গায় বা ইমারজেন্সি পরিস্থিতিতে কোনভাবেই তো এই বিষয়গুলোর জন্য যে ক্ষতি হবে তা পূরণ হওয়া সম্ভব নয়। পরপর স্টেশনে গাড়ি দাঁড়িয়ে থাকায় কখন ডাউন ট্রেন হাওড়া পৌঁছবে তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না রেলের আধিকারিকরা। তাই ট্রেনে বসে হাপিত্যেশ করা ছাড়া আর অন্য কোন উপায় নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন বিকেল চারটের আগে কোনোভাবেই এই পরিস্থিতির স্বাভাবিক হবার সম্ভাবনা নেই।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...