Thursday, May 21, 2026

শহরে উদ্ধার যুবকের র.ক্তাক্ত দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

শহরে ফের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ (Police)। সল্টলেকের সিটি সেন্টার ওয়ানের (Salt Lake City Centre) নীচ থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তবে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম চন্দন মন্ডল (Chandan Mondal)। রবিবার দুপুর ১টা নাগাদ সিটি সেন্টারের রয়্যাল বিল্ডিংয়ের চারতলা থেকে নীচে পড়ে যান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃত চন্দনের স্ত্রী জানিয়েছেন, রবিবার সকালে তাঁকে একটি মেসেজ করে স্বামী লেখেন, আর চাপ সহ্য করতে পারছি না। পাশাপাশি ওই মেসেজে সন্তানকে নিয়ে সাবধানে থাকার পরামর্শও স্ত্রীকে দিয়েছিলেন চন্দন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানবশত পড়ে গিয়ে মারা যাননি চন্দন। এটি আত্মহত্যার ঘটনা ছাড়া আর কিছুই নয়। তবে সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন চন্দন। সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাংশ স্বামীর উপর মানসিক চাপ তৈরি করেছিলেন বলে দাবি করেছেন মৃতের স্ত্রী। বিশেষত ওই ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্তা বিষ্ণু মুচ্ছলের দিকে অভিযোগের আঙুল তুলেছে মৃত ব্যক্তির পরিবার।

রবিবার সকালে সংস্থার অন্য কর্মীদের সঙ্গে চন্দন যে সিটি সেন্টারে যাবেন, তা জানতেন চন্দনের স্ত্রী। চন্দনই তাঁকে ফোন করে সে কথা জানিয়েছিলেন। তারপরই তিনি খবর পান, সিটি সেন্টারের চার তলা থেকে ‘পড়ে গিয়ে’ মৃত্যু হয়েছে স্বামীর।

 

 

 

 

 

 

 

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...