Thursday, May 14, 2026

ধূপগুড়িতে সঙ্কীর্ণ রাজনীতি করছে বিজেপি, তী.ব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

ধূপগুড়ির মানুেষর দীর্ঘদিনের দাবি যখন পূরণ হতে চলেছে, সেই সময় তাকে নিয়ে বিজেপি শুরু করল সঙ্কীর্ণ রাজনীতি। এরই প্রতিবাদ করল তৃণমূল। ‘ধূপগুড়ির ভাবাবেগকে আহত করছে বিজেপি। তারা ধূপগুড়ির মানুষের দাবিকে মান্যতা না দিয়ে সঙ্কীর্ণ রাজনীতি করছে।’ রবিবার সন্ধ্যায় গয়েরকাটা পিডব্লুডি বাংলোয় এক সাংবাদিক সম্মেলন এই কথা বললেন তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

শিলিগুড়ির মেয়র এদিন বলেন, গত শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে নির্বাচনী জনসভায় নিজের ভাষণে ধূপগুড়ির মানুষের দাবিকে মান্যতা দেন। সভায় সাধারণ মানুষই তাঁর কাছে দাবি জানান, ধূপগুড়িকে মহকুমা করতে হবে। তাঁদের দাবি মতো অভিষেক প্রতিশ্রুতি দেন, আগামী তিন মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। তার দিনক্ষণও বলে দেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই হবে। মানুষের এই দাবিপূরণ করার আশ্বাস দেওয়ায় বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘিত হয়েছে বলে। যদিও ধূপগুড়ির মানুষের এই দাবি দীর্ঘদিনের। বিজেপির প্রয়াত বিধায়ক বিধানসভায় এই বিষয়টি নিয়ে কোনওদিন একটি কথাও বলেনি বা মানুষের এই দাবি নিয়ে কোনও আন্দোলনও করেননি। আজ যখন এই দাবি পূরণ হতে যাচ্ছে, সেই সময় বিজেপি এই বিষয়টি নিয়ে সঙ্কীর্ণ রাজনীতি করছে। যার জবাব ধূপগুড়ির মানুষ ৫ তারিখে ভোট বাক্সেই দেবে।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে গৌতমের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক রাজেশ সিং, রাজগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন- বিহার, বাংলায় একই বয়ান! শিক্ষাক্ষেত্রে রাজভবনের স্বেচ্ছাচারিতা ‘দিল্লি’র অঙ্গুলিহেলনেই

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...