Saturday, March 14, 2026

নেপালের বিরুদ্ধে বড় ব‍্যবধানে জয় পেলেও দলের খেলায় খুলি নন রোহিত

Date:

Share post:

গতকাল এশিয়া কাপের ম‍্যাচ নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। নেপালের বিরুদ্ধে বড় জয় পেলেও দলের খেলায় খুশি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ করে দলের ফিল্ডিং নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। তার আগে দলের এই পারফরম্যান্সে হতাশ রোহিত শর্মা।

এই নিয়ে নেপাল ম‍্যাচের পর ভারত অধিনায়ক বলেন,”আমরা এখানে এসেছিলাম বিশ্বকাপের আগে দু’একটা ব্যাপার দেখে নেওয়ার জন্য। দু’টো ম্যাচ হয়তো বোঝার জন্য কিছুই নয়। তাও আমরা ঠিক মতো খেলার সুযোগই পেলাম না। আগের ম্যাচে ব্যাটিং করতে পেরেছি। এই ম্যাচে বোলিং। সব মিলিয়ে আমরা একটা ম্যাচই খেললাম। তবে কোনও ম্যাচেই আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আগেরদিন আমাদের ব্যাটিং ভাল হয়নি। চাপের মুখে চার উইকেট তাড়াতাড়ি চলে গিয়েছিল। পরে ঈশান কিষাণ আর হার্দিক পান্ডিয়া পরিস্থিতি সামাল দেয়। নেপালের বিরুদ্ধে আবার আমাদের বোলিং খারাপ হয়নি। তবে ভালও হয়নি।”

এরপর রোহিত আরও বলেন,” আমরা সুপার ফোরে চলে গিয়েছি। আমাদের কয়েকজন চোট সারিয়ে ফিরেছে। ওরা খেলার মধ্যে ছিল না কয়েক মাস। সুপার ফোর পর্বে এমন আলগা ক্রিকেট খেললে হবে না। আমাদের ফিল্ডিং সাধারণের থেকেও খারাপ হয়েছে। এমন খেললে বিশ্বকাপে কিছু করতে পারব না। এশিয়া কাপের এই দু’টো ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা বিচার করা ঠিক হবে না। তবু আমাদের বেশ কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে।”

আরও পড়ুন:ঘোষণা হয়ে গেল আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল

 

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...