Wednesday, June 17, 2026

টাকাপয়সা নিয়ে বি*বাদের জের! তামিলনাড়ুতে একই পরিবারের ৪ জনকে খু*ন

Date:

Share post:

টাকা ধার দিয়েছিলেন। কিন্তু সেই টাকা আর ফেরত পাওয়া হয়নি।তাগাদা দিয়েও লাভ হয়নি। তবে টাকা ফেরত না দিতে পেরে যে খুন করে হবে পারে পাওনাদারকে, তা কখনও কেউ ভাবেননি। কিন্তু ভাগ্যের পরিহাসে এই টাকাপয়সা নিয়ে বিবাদের জেরে পাওনাদারের পরিবারের চারজনকে খুন করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল তামিলনাড়ুর তিরুপ্পুর জেলা। শেষ পাওয়া খবরে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।
ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুনঃ অটো করে বাড়ি ফেরার পথে ভয়া.বহ গণধ.র্ষণের শিকার মহিলা, ধৃ.ত ২
তিরুপ্পুরের পাল্লাদামের বাসিন্দা ৪৭ বছরের সেন্থিলকুমার । তিনি পেশায় চালব্যবসায়ী। তাঁর কৃষিজমিও রয়েছে। । রবিবার সন্ধ্যায় তিনি খবর পান, তাঁর চাষের জমিতে কয়েক জন বসে মদ্যপান করছেন।সেই শুনেই তিনি কৃষিজমির দিকে রওনা দেন। তাঁদের সেখানে বসে মদ্যপান করতে মানা করেন
সেন্থিলকুমার। এমনকি সেখান থেকে তাঁদের উঠে যেতে বলেন। কিন্তু অভিযোগ, উঠে যাওয়ার পরিবর্তে তাঁরা সেন্থিলকুমারের উপর ঝাঁপিয়ে পড়ে। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। চিৎকার শুনে ছুটে আসেন সেন্থিলকুমারের তিন আত্মীয় মোহনরাজ, রথিনাম্বল এবং পুষ্পাবতী। তাঁদেরও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। চার জনেরই মৃত্যু হয় ঘটনাস্থলে। আশপাশের লোকজন মাঠে আসতে শুরু করলে পালায় অভিযুক্তেরা।
পুলিশি তদন্তে উঠে এসেছে, কুট্টি নামে এক ব্যক্তি সেন্থিলকুমারের চালের দোকানে কাজ করতেন। কোনও কারণে তিনি কাজটি হারান। অভিযোগ, সেন্থিলকুমারের কাছে থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন কুট্টি। সেই টাকা ফেরত চেয়ে চাপ দিচ্ছিলেন সেন্থিলকুমার। পাওনাদারের তাগাদার হাত থেকে বাঁচতে সেন্থিলকুমারকে খুনের ছক কষেন তিনি। কুট্টি একটি দল ভাড়া করেন সেন্থিলকুমারকে খুন করতে। কিন্তু ঘটনাচক্রে, সেন্থিলের পাশাপাশি ওই পরিবারের আরও তিন জনকে খুনের ঘটনা ঘটে।

পাল্লাদামের ডিএসপি এস সৌম্য বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এখনও জানতে পারিনি, ঠিক কত জন দুষ্কৃতী মিলে এই কাণ্ড ঘটিয়েছে।’’

 

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...