Tuesday, May 26, 2026

চন্দ্রযানে বিপুল খরচ তাই রেশনে বরাদ্দ কম! ঝাড়খণ্ডে আজব যুক্তি ডিলারদের

Date:

Share post:

চন্দ্রযান-৩ তে(Chandrayan3) বিপুল টাকা খরচ হয়েছে ভারত সরকারের(Central Govt)। যার জেরেই রেশনে(Ration) কমিয়ে দেওয়া হয়েছে বরাদ্দ। এই যুক্তিতেই রেশন গ্রাহকদের প্রাপ্য সামগ্রী অর্ধেক করে দিয়েছিলেন ডিলাররা। ঝাড়খণ্ডে(Jharkhand) ঘটা এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ জানালেন জেলা প্রশাসনের কাছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে ৬ জন রেশন ডিলারকে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে রেশন দোকানে গ্রাহকদের প্রাপ্য খাদ্যশস্য অর্ধেক করে দিচ্ছিল রেশোন ডিলাররা। প্রায় ৫ থেকে ১০ কেজি রেশন কম পাওয়ার পর কেউ কেউ ডিলারদের কাছে এর কারণ জানতে চান। তখনই ডিলারদের তরফে জানানো হয় যে, চাঁদে তৃতীয় চন্দ্রযান পাঠানোর কারণে কেন্দ্রীয় সরকার ব্যয় কমিয়ে দিয়েছে। তাই নাকি বরাদ্দ রেশনে কোপ পড়েছে। এমন যুক্তি শুনে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। বিষয়টি জানানো হয়, স্থানীয় মহকুমাশাসক সুধীর কুমার দাসকে। এবং অভিযুক্ত রেশন ডিলারদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়। অভিযোগ পেয়ে দ্রুত তৎপরতা দেখায় প্রশাসন। অভিযুক্ত ৬ রেশন ডিলারকে শোকজ নোটিশ পাঠানোর পাশাপাশি তাদের সাসপেন্ড করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে ঝাড়খণ্ডের একটি গ্রামের পঞ্চায়েত প্রধান উমেশ রাম জানান, চন্দ্রযানে খরচ হয়েছে, এমনটা দাবি করে রেশন কমিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা রবীন্দ্র সিং রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানান, অভিযুক্ত রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দেরি হলে বড় আন্দোলনে নামা হবে। যদিও রেশন ডিলারদের সংগঠন এমন অভিযোগের কথা উড়িয়ে দিয়েছে।

Related articles

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...