Wednesday, May 6, 2026

ধূপগুড়ির সরকারি কর্মীরাও মমতার দিকে, পোস্টাল ব্যালটেও জয় তৃণমূলের

Date:

Share post:

রাজ্যজুড়ে ডিএ বিতর্ক ও আন্দোলনের মধ্যে ধূপগুড়ি উপনির্বাচনে পোস্টাল ব্যালটের ফলাফলের দিকে নজর ছিল সকলের। সরকারি কর্মচারীদের রায় কোন দিকে, আদৌ কি ডিএ আন্দোলন প্রভাব ফেলবে ভোট বাক্সে, এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছে রাজনৈতিক মহল।

ধূপগুড়ি উপনির্বাচনে পোস্টাল ব্যালটে অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ভোট কোনদিকে তা জানা যায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পরই। পোস্টাল ব্যালটে কে এগিয়ে, কে পিছিয়ে তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম গণনার সময় বিভিন্ন পরিসংখ্যান দিচ্ছিল। বেশিরভাগ সংবাদ মাধ্যম প্রচার করছিল ধূপগুড়িতে পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে, দ্বিতীয় সিপিএম প্রার্থী আর তিন নম্বরে তৃণমূল।

কিন্তু গণনা শেষে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে, সেখানে ছবিটা একেবারে উল্টো। পোস্টাল ব্যালট গণনায় সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তিনি পেয়েছেন ৩৩৯টি ভোট। দ্বিতীয় স্থানে বিজেপির প্রার্থী তাপসী রায়। তিনি পেয়েছেন ২৯৬টি ভোট। বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পেয়েছেন ৫৭টি ভোট। এছাড়া স্থানীয় দুই দলের দুটি প্রার্থী পেয়েছেন ৫ ও ৪টি করে ভোট। ফলে ধূপগুড়ি উপনির্বাচন প্রমান করে দিল এ রাজ্যের সরকারি কর্মচারীদের সিংহভাগই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক।

আরও পড়ুন:মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে নয়া শিক্ষানীতি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের

 

 

 

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...