Wednesday, May 6, 2026

দেশের হয়ে খেলতে নেমে রেকর্ড গড়লেন নেইমার, টপকে গেলেন পেলেকে

Date:

Share post:

দেশের হয়ে খেলতে নেমে অনন্য নজির গড়লেন নেইমার জুনিয়র। শুক্রবার রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামে ব্রাজিল। যেখানে সেলেকাওদের প্রতিপক্ষ ছিল বলিভিয়া। সেই ম‍্যাচে নেমে রেকর্ড গড়লেন নেইমার। টপকে গেলেন ফুটবল সম্রাট পেলেকে।

শুক্রবার রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামে ব্রাজিল। সেই ম‍্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারায় সাম্বার দেশ। এই ম‍্যাচে জোড়া গোল নেইমারের। আর এই গোল করতেই নজির গড়েন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। ফুটবল সম্রাট পেলের দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যা ছিল ৭৭। আর শুক্রবার রাতে জোড়া গোল করে নেইমারের গোলসংখ্যা পৌঁছাল ৭৯তে। এদিকে এদিন ম‍্যাচে জোড়া গোল রডরিগোরও। একটি গোল রফিনহোর। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন নেইমার। তিনি যে এখনও ফুরিয়ে যাননি এমনটাই ইঙ্গিত দিলেন। বলিভিয়ার বিরুদ্ধে কখনও অনায়াসে ৪-৫ জন ফুটবলারকে কাটিয়ে বক্সে ঢুকে গেলেন। আবার কখনও আচমকা শটে করলেন গেলেন গোল।

প্রসঙ্গত নতুন মরশুমে পিএসজি ছেড়ে সৌদির আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। ইউরোপীয় ফুটবল ছেড়ে এশিয়ায় চলে আসার পর ফুটবল মহলের একাংশ মনে করেছিল মাত্র ৩১ বছর বয়সেই হয়তো শেষ নেইমারের কেরিয়ার। যদিও আল হিলালের হয়ে তিনি এখনও একটি ম্যাচও খেলেননি। তবে দেশের হয়ে খেলতে নেমে দেখিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...