Wednesday, May 6, 2026

জেলে বসেই সোনার দোকানে ডাকা.তির মাস্টার প্ল্যান! গ্রেফ.তার কিংপিন

Date:

Share post:

দিন দশেক আগে আচমকাই খবরের শিরোনাম হয়ে উঠে আসে নদিয়া এবং পুরুলিয়ার (Nadia and Purulia) দুঃসাহসিক ডাকাতির ঘটনা। তাৎপর্যপূর্ণভাবে একই সংস্থার দুই আলাদা ব্রাঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছিল প্রায় একই সময়ে। তখন থেকেই সন্দেহ বাড়ে পুলিশের। তাহলে একই ডাকাত দলের সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয় কি এই ডাকাতি সংঘটিত করেছিলেন? ঘটনার দশ দিনের মাথায় কিনারা করল পুলিশ। ২৯ অগাস্ট রানাঘাট থেকে চার ডাকাতকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে পুরুলিয়ার ঘটনায় জারি ছিল তল্লাশি। ডাকাতরা বাইক নিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যায় বলে খবর ছিল। এর থেকেই বিহার ঝাড়খণ্ড যোগ আরও স্পষ্ট হয়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার পুরুলিয়া জেলা লাগোয়া ঝাড়খন্ডের ধানবাদের পাথরডি থানার চাষনালা সুদামডি এলাকা থেকে করণজিৎ সিং সিধুকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঘটনার অন্যতম কিংপিন বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা।

পুলিশ সূত্রে খবর , একেবারে সিনেমার কায়দায় পুরো ডাকাতির ঘটনা ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন অভিযুক্ত। সেই কারণে একই ধাঁচে দুই জেলার দুই ব্রাঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার দিন থেকেই বাংলা- ঝাড়খণ্ড সীমান্তে নাকা তল্লাশি-সহ একাধিক রাজ্যে ছড়িয়ে গিয়েছিল পুরুলিয়া জেলা পুলিশের (Purulia District Police) টিম। একের পর এক ইনপুট সংগ্রহ করে চলছিল তদন্ত। অবাক করার মতো তথ্য হল, সংশোধনাগারে বসেই এই অপরাধের ছক কষা হয়েছিল বলে অনুমান পুলিশের।এই ঘটনায় সহযোগী হিসাবে কাজ করা বিকাশ কুমারকে গত ৫ অগাস্ট দিল্লির নয়ডা থেকে গ্রেফতার করা হয়। এবার দুজনকে মুখোমুখি বসে জেরা করা হবে। খুব তাড়াতাড়ি বাকিদেরও ধরা সম্ভব হবে বলে আত্মবিশ্বাসী পুলিশ।

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...