Friday, May 15, 2026

‘‘ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চয় বিষয়টি দেখবেন’’, আরজি করে আবেগপ্রবণ বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চোখে জল! সোমবার কলকাতার আরজি কর হাসপাতালে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সোমবার এক চিকিৎসাধীন কলেজ ছাত্রীকে দেখতে যান তিনি। সম্প্রতি ট্রেন দুর্ঘটনায় দু’টি পা কেটে বাদ দিতে হয়েছে ওই ছাত্রীর। কলেজ যাওয়ার পথে তাঁর দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবর সংবাদ মাধ্যমে পড়েই তাঁকে দেখতে আসেন বিচারপতি। কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বিচারপতি হাই কোর্ট থেকে সোজা চলে আসেন সেখানেই। ছাত্রীর সঙ্গে দেখে করে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই ছাত্রীর বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিচারপতি।

সোমবার তাঁকে দেখতে গিয়ে বিচারপতি বলেন, ‘‘ওই ছাত্রীর পাশে আমরা সবাই রয়েছি। সব রকম সাহায্য করব। কৃত্রিম ভাবে পা লাগানো যায় কিনা চিকিৎসকদের কাছে আবেদন করেছি।’’ তবে একই সঙ্গে বিচারপতি বলেন, ‘‘এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক তিনিও নিশ্চয় বিষয়টি দেখবেন।’’

দুর্ঘটনাগ্রস্ত ছাত্রীর নাম সুনীতা বর্মা। বাড়ি হুগলির চাঁপদানির বিএম রোডে। মহা দেবানন্দ মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রী সুনীতা গত বৃহস্পতিবার পরীক্ষা দিতে যাওযার পথে দুর্ঘটনার কবলে পড়েন। পলতা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় ভিড়ের ধাক্কায় পা ফসকে যায় তাঁর। স্টেশন আর ট্রেনের মাঝে আটকে যায় পা। শেষে তাঁকে উদ্ধার করা গেলেও তাঁর পা দু’টি কেটে বাদ দিতে হয়।

 

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...