Wednesday, February 11, 2026

রাতে মণিপুরের পর ভোররাতে আন্দামান!কয়েক ঘণ্টার মধ্যে দেশে জোড়া ভূ*মিকম্প

Date:

Share post:

সম্প্রতি ভূমিকম্পের জেরে বিধ্বস্ত মরক্কোর একাংশ। এখনও বহু মানুষের হদিশ নেই। এখনও চলছে উদ্ধারকাজ। এই আবহেই ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর।সোমবার রাত ১১টা নাগাদ কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্বের রাজ্যটি। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১।

আরও পড়ুনঃ মৃদু ভূমিকম্পে কাঁপল কলকাতা সহ একাধিক জেলা, কম্পনের উৎসস্থল বাংলাদেশ
মণিপুরের উখরুল জেলায় সোমবার রাতে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল উখরুল থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মাটির ২০ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আসেনি। তবে রাতে কম্পনের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।এর আগে গত ২১ জুলাই উখরুলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর মেলেনি।
অন্যদিকে, আজ , মঙ্গলবার ভোরের দিকে আন্দামানেও ভূমিকম্প হয়েছে। ভোর ৩টে ৩৯ মিনিট নাগাদ সেই কম্পনের উৎসস্থল ছিল আন্দামান সাগরের ৯৩ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী সোমবার বঙ্গোপসাগরেও মৃদু ভূমিকম্প হয়েছে। ভোরের দিকে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৪।

spot_img

Related articles

অভিষেকের প্রশ্নবাণ সামলাতে হিমসিম নির্মলা: লাগাতার মিথ্যে ভাষণ লোকসভায়

বাংলার প্রতি বঞ্চনা থেকে গোটা দেশকে ঋণের দায় জর্জরিত করা। সর্বশেষ কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ যেভাবে গোটা দেশের...

তিহার থেকে শুটিং ফ্লোরে? সলমন-অজয়ের হস্তক্ষেপে মুক্তির পথে রাজপাল 

পর্দার সামনে যাঁর হাসিতে এক সময় মেতে উঠত গোটা দেশ, গত কয়েক দিন ধরে সেই রাজপাল যাদবের ঠিকানা...

মেলা প্রাঙ্গণের মুকুটে নতুন পালক: আসছে আন্তর্জাতিক মানের ফুড ও গেস্ট হাব 

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের মুকুটে নতুন সংযোজন। দর্শনার্থীদের জন্য আরও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে এবার সেখানে তৈরি হবে...

এবার সাইবার প্রতারণার শিকার খোদ প্রাক্তন পুলিশ কমিশনারের ছেলে, ধৃত মূল অভিযুক্ত

খোদ প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার ছেলেও রক্ষা পেলেন না সাইবার জালিয়াতির হাত থেকে। দিল্লিতে পেয়িং গেস্ট হিসেবে...