Friday, June 26, 2026

রোজগারের আশায় কাকভোরে বেরিয়ে পথদুর্ঘ*টনা! মালদহে মর্মান্তি*ক মৃ*ত্যু ৪ কৃষকের, আহ*ত ১

Date:

Share post:

মালদহের গাজোলে ভয়াবহ পথ দুর্ঘটনা।নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার পেছন থেকে টোটোকে ধাক্কা মারার ঘটনায় মৃত্যু হল চার কৃষকের। আহত একজনকে মালদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক ডাম্পারের চালক ও খালাসি।ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বিদেশ সফরে মমতা,দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান
মঙ্গলবার কাকভোরে ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার শ্যামনগরে। জানা গিয়েছে,একটি টোটোতে চেপে পাঁচ কৃষক চাষের সবজি বিক্রির উদ্দেশ্যে গাজোলের কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন। এমন সময় মাঝরাস্তাতেই আচমকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টোটোটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে দুমড়েমুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন টোটোতে থাকা পাঁচজনই। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত আরও একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, মৃতরা সকলেই গাজোলের আহোরা গৌরাঙ্গপুরের বাসিন্দা। তাঁরা সকলেই পেশায় কৃষক। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটিকে আতক করা গেলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...