Friday, June 26, 2026

EZCC-তেই এবছর পদ্মের দুর্গাপুজো, উদ্বোধনে কে?

Date:

Share post:

হাতে মাত্র ৩৮ দিন। তারপরেই জমজমাট দুর্গাপুজো (Durga Puja)। গত বছরের মতো এবারেইও দেবী আরাধনার প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি (BJP)। বিজেপির কালচারাল সেল এবং রাজ্য নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (EZCC)পদ্মের দুর্গাপুজো আয়োজিত হবে। সেক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বাংলায় বিজেপির অবস্থা যে খুব একটা ভাল নয় তা বুঝতে পারছেন বিজেপির দিল্লির নেতারাও। তাই দুর্গাপুজোর মাধ্যমে বাংলায় জন সংযোগ বাড়ানোই মূল লক্ষ্য গেরুয়া শিবিরের বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। রাজ্য বিজেপি পুজো উদ্বোধনের বিষয়ে দিল্লিতে প্রস্তাব পাঠাবে বলে জানা যাচ্ছে। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষকে আগেই বলতে শোনা গেছিল যে এইভাবে রাজনৈতিক দলের পুজো কখনই সমর্থনযোগ্য হতে পারে না। গতবারেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, প্যান্ডেলে দুর্গাপুজো হয় হইহই করে। যাঁরা হলের মধ্যে পুজো করেন তাঁরা প্রকৃত অর্থেই জনবিচ্ছিন্ন। যদিও বিজেপির এবারের দুর্গাপুজোতে আদৌ কোনও চমক থাকছে কিনা তা এখনও পরিষ্কার নয়।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...