Sunday, May 17, 2026

সংসদেও গেরুয়া রাজনীতি! কর্মীদের নয়া ‘ড্রেসকোড’, খাকি প্যান্ট-জামা, শাড়িতে পদ্ম ফুল

Date:

Share post:

মোদি সরকারের গৈরিকীকরণের ধারাবাহিকতা থেকে বাদ গেল না সংসদ ভবনের কর্মীরাও । ২০১৪ তে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ ভবনকে গণতন্ত্রের মন্দির সম্মোধন করে প্রণাম করেছিলেন । সেই গণতন্ত্রের মন্দিরেও এবার পুরোদমে গৈরিকীকরণের প্রচেষ্টা অভিযোগ বিরোধীদের। এবার থেকে নতুন সংসদ ভবনে কর্মীদের জন্য থাকছে ‘ড্রেসকোড’। পদ্ম-ছাপ দেওয়া শার্ট ও খাকি ট্রাউজার পরতে হবে কর্মীদের। শুধু ‘ড্রেসকোড’ থাকা-ই নয়, কর্মীদেরকে দেওয়া হবে কম্যান্ডো প্রশিক্ষণও। আর তাঁদের সাফারি স্যুট হবে অনেকটা মিলিটারি স্টাইলেই।

জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনে খাকি প্যান্ট-পদ্ম ছাপ শাড়িতে দেখা যাবে সংসদের কর্মচারীদের। সরকারের ডাকা সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিন ১৮ সেপ্টেম্বর উভয় কক্ষের কার্যক্রম সংসদের পুরনো ভবনে শুরু হলেও ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে পূজাতে নতুন সংসদ ভবনে কর্মচারীদের দেখা যাবে নতুন রূপে। সূত্রের খবর, পুরুষ কর্মচারীদের জন্য থাকবে গোল গলার শার্টের সঙ্গে খাকি প্যান্ট। মহিলা কর্মীদের জন্য থাকবে পদ্ম ফুলের ছাপা শাড়ি। এমন কি বদল আনা হচ্ছে কর্মীদের জুতোতেও বলে জানা গিয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এই ইউনিফর্মগুলি ডিজাইন করেছে বলে জানা গিয়েছে। যার মধ্যে নেহেরু জ্যাকেট, পদ্ম ফুলের নকশা সহ গোলাপী শার্ট এবং খাকি রঙের প্যান্ট থাকবে।সংসদের উভয় কক্ষে মার্শালদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ইউনিফর্মের অংশ হিসেবে মণিপুরি পাগড়ি পড়তে হবে তাদের। সংসদ ভবনে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের ইউনিফর্মও পরিবর্তন করা হয়েছে। চিরাচরিত সাফারি স্যুটের পরিবর্তে এবার থেকে তাদের দেখা যাবে সামরিক পোশাকের মতো ইউনিফর্মে । উল্লেখ্য পদ্ম বিজেপির দলীয় এবং নির্বাচনী প্রতীক। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের মণিকাম টেগর জানতে চেয়েছেন,” সংসদের কর্মীদের পোশাকে কেন শুধুমাত্র পদ্মের চিহ্ন। কেনো ময়ূর বা বাঘের চিহ্ন রাখা হলো না।”

আরও পড়ুন- ফের হিং.সাদীর্ণ মণিপুর, দুষ্কৃ.তীদের গু.লিতে মৃত ৩

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...