Sunday, April 26, 2026

এশিয়ান গেমসের ট্র্যাকে চমক দিতে তৈরি ভারতের যমজ বোন ভিত্যা ও নিত্যা

Date:

Share post:

বিশ্ব ক্রীড়ায় যমজ ভাই বা যমজ বোনের একই খেলায় অংশ নেওয়ার ঘটনা বিরল নয়।কিন্তু ভারতীয় ক্রীড়ায় যমজ বোন একই সঙ্গে ভারতীয় টিমের হয়ে এশিয়ান গেমসে নামছেন, এমনটা আগে হয়নি। চিনের হাংঝৌতে আসন্ন এশিয়ান গেমসে ভারতের যমজ বোন ভিত্যা ও নিত্যা রামরাজ নামতে চলেছেন অ্যাথলেটিক্সে। দু’জনেই আবার স্প্রিন্টার। কয়েক মিনিট আগে জন্মানো ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে নামেন। আর ছোট নিত্যা নামেন ১০০ মিটার হার্ডলসে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এই যমজকে এতটাই এক রকম দেখতে যে হোস্টেল কিংবা ট্র্যাক, সকলেই ভুলভাল নামে ডেকে ব্যাপারটাকে নিয়ে রীতিমতো হাসিহাসির পর্যায়ে নিয়ে যান। তাই এশিয়াডে ৬৫ জনের অ্যাথলিটের তালিকায় দুই বোনের নাম একসঙ্গে দেখে সকলেই মনে করছেন হাংঝৌয়ে এ নিয়ে যথেষ্ট নাটক হবে।

২৪ বছরের ভিত্যা ও নিত্যার আরও এক দিদি আছেন। ২৭ বছরের সত্যা অবশ্য অ্যাথলিট নন। যমজ বোনের উত্থান এক গরীব পরিবার থেকেই। নিত্যাদের বাবা এক সময় টেম্পো চালিয়ে সংসার চালাতেন। এখন অবশ্য সংসারের হাল ধরেছেন যমজ বোন। নিত্যা ইনকাম ট্যাক্সে চাকরি করেন। আর ভিত্যা রেলে।ভিত্যা জানিয়েছেন, আমার মা-ই আমাদের ছেলেবেলায় অ্যাথলেটিক্সে নিয়ে যান।

ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে এবার ফেডারেশন কাপ আর জাতীয় মিটে জোড়া সোনা জিতেছেন। তবে ক’দিন আগে চন্ডীগড়ে গ্রাঁপ্রিতে ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে সময় নেন ৫৫.৪৩ সেকেন্ড। যা নিয়ে ভারতীয় অ্যাথলেটিক্স মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কারণ ৩৯ বছর আগে এই বিভাগে রেকর্ড আছে পিটি ঊষার ৫৫.৪২ সেকেন্ড। ভিত্যা অল্পের জন্য তা ভাঙতে না পারলেও এশিয়াডে এমন সময় করলে পদক জিততে পারবেন বলে মনে করছেন অনেকেই। কারণ ৫৬ সেকেন্ডের কম সময় করতে পারলেই পদক আসবে বলে মনে করা হচ্ছে। নিত্যাও ১০০ মিটার হার্ডলসের ফাইনালে উঠতে পারেন। পদক জয়ে তাঁর বড় প্রতিপক্ষ হবেন ভারতের জ্যোতি ইয়ারজি।

 

 

 

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...