Thursday, May 14, 2026

পছন্দের ফুটবলার না পাওয়ায় এশিয়ান গেমসে যেতে বেঁকে বসেছেন বিদ্রোহী স্তিমাচ

Date:

Share post:

বার বার আবেদন করেও পছন্দের ফুটবলারদের পাননি কোচ ইগর স্তিমাচ। ফলে এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সারির ফুটবল দল যাচ্ছে। এই পরিস্থিতিতে আরও বিদ্রোহী ভারতীয় ফুটবল দলের কোচ।সব ঠিকঠাক থাকলে স্তিমাচ এশিয়ান গেমসে দলের সঙ্গে যাবেন না। পছন্দের ফুটবলার না পাওয়াতেই এই সিদ্ধান্ত ভারতীয় কোচের।১৯ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু হচ্ছে এশিয়ান গেমস। অন্য দিকে ২১ সেপ্টেম্বর থেকে শুরু আইএসএল। তাই ক্লাবগুলি ফুটবলার ছাড়তে চায়নি। অনেক বার পছন্দের ফুটবলারের জন্য আবেদন করেছিলেন স্তিমাচ। ক্লাবের মালিকদের অনুরোধ করেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেও। কিন্তু তাতে কান দেয়নি ক্লাবগুলি। ফলে দ্বিতীয় সারির দল পাঠাতে হচ্ছে এশিয়ান গেমসে।

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী প্রতিটি দেশকে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে দল গড়তে হবে। একমাত্র তিন জন সিনিয়র ফুটবলারকে রাখা যাবে। ভারতীয় দলে খেলা অনেক ফুটবলারের বয়স ২৩ বছরের কম। স্তিমাচ প্রথমে ঠিক করেছিলেন, সিনিয়র হিসাবে সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্ঘন ও গুরপ্রীত সিংহ সান্ধুকে পাঠাবেন। কিন্তু তাঁদেরও ক্লাব ছাড়ছে না। তার ফলে বিরক্ত স্তিমাচ নিজেই যেতে চাইছেন না।

এর মধ্যেই স্তিমাচকে ঘিরে শুরু হয়েছে জ্যোতিষী বিতর্ক। তিনি নাকি ভারতীয় দল নির্বাচনের আগে জ্যোতিষীর সঙ্গে দেখা করেন। জ্যোতিষীর পরামর্শ মেনে দল বাছেন। সেই জ্যোতিষীকে নাকি প্রতি মাসে ১০ থেকে ১২ লক্ষ টাকা বেতনও দেওয়া হয়। এই ঘটনায় বিরক্ত স্তিমাচ। সমাজমাধ্যমে ভারতীয় কোচ লিখেছেন, ‘‘এক জন সৎ যোদ্ধা, যিনি ভারতীয় ফুটবলের উন্নতি চান, তাঁকে এখন লক্ষ্যে পরিণত করা হয়েছে।’’ সরাসরি চ্যালেঞ্জ করে স্তিমাচ লিখেছেন, ‘‘সময় এসেছে দেখার যে, এই দেশে আদৌ কারা এবং কতটা ফুটবলের প্রতি যত্নশীল। কোনও বিষয়ে মন্তব্য করার জন্য দ্বিতীয় বার ভাবনাচিন্তা করে নিলে ভাল হয়।’’

 

 

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...