Sunday, May 17, 2026

বই পড়ার অভ্যাস ফেরানো দরকার, শিশু সাহিত্য উৎসবে বললেন ব্রাত্য

Date:

Share post:

সাহিত্যে লুকিয়ে কল্পনা শক্তির বিকাশ। কিন্তু আজকের পৃথিবীতে শিশুরা বড্ড বেশি যন্ত্র নির্ভর হয়ে পড়ছে। সেই জায়গা থেকে শিশুমনকে বইয়ের সৃষ্টিশীল জগতে ফিরিয়ে আনতে এবার ছোটদের জন্য বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের ( Information Culture Department of West Bengal Government)উদ্যোগে আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকে রবীন্দ্রসদন প্রাঙ্গণ (Rabindra Sadan)এবং একতারা মুক্তমঞ্চে শুরু হল যোগীন্দ্রনাথ সরকার স্মরণে ‘ ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব’। নন্দন চত্বরে আগামী রবিবার পর্যন্ত চলবে এই উৎসব। পাশাপাশি আবার বিজ্ঞান মডেল প্রদর্শনীরও আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট কবি জয় গোস্বামী (Joy Goswami)উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), শিশু কিশোর অ্যাকাডেমির সভাপতি অর্পিতা ঘোষ (Arpita Ghosh)সহ বিশিষ্ট জনেরা।

শিশুরা আজ কল্পনা শক্তির বিকাশ ঘটাবার সুযোগ পাচ্ছে না। ভিসুয়ালাইজাশন শব্দটা এখন আর সেভাবে গুরুত্ব পায় না। ইন্টারনেটের যুগে সবেতেই গুগল সার্চ করার প্রবণতা বাড়ছে। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বাংলা সাহিত্যের চর্চা কমছে। আগে বৃষ্টির দিনের সকাল কথাটা শুনলেই , দশজন মানুষের দশ রকমের অনুভূতি হত। কারোর ভাল আবার কারোর খারাপ স্মৃতি মনে পড়ত। কিন্তু এখনকার প্রজন্মের মধ্যে এগুলো সব হারিয়ে যাচ্ছে। বই পড়া বই উপহার দেওয়ার অভ্যাস ফিরিয়ে আনা দরকার। এই ধরণের কর্মসূচির মাধ্যমে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

অর্পিতা ঘোষ জানান,শিশু কিশোরদের জন্য এধরনের সরকারি বইমেলার উদ্যোগ এই প্রথম। অ্যাকাডেমির নিজস্ব প্রকাশনা সহ ১৫ টি নামি প্রকাশনা সংস্থা এই বই মেলায় অংশ নিয়েছে। বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছে কলকাতা ও জেলার ২০ টি স্কুলের পড়ুয়ারা। শিশুদের মধ্যে বিজ্ঞান ও বই পড়ার চর্চা বাড়াতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...