Wednesday, May 13, 2026

দক্ষিণেশ্বরে এবার শ্রীরামকৃষ্ণ মন্দির! ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রেসিডেন্ট মহারাজ

Date:

Share post:

ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের (Sri Ramakrishna Paramhangsha) দর্শন পেতে এবার বেলুড় মঠের পাশাপাশি দক্ষিণেশ্বরেই (Dakshineswar)যেতে পারবেন ঠাকুর ভক্তরা। ভবতারিণীর কোলেই এবার শ্রীরামকৃষ্ণ মন্দির (Sri Ramakrishna Temple) তৈরি হতে চলেছে। আজ বুধবার সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ (Swami Smarananda Maharaj)। কামারপুকুর থেকে গদাই দক্ষিণেশ্বরে এসে যেন ভবতারিণীকে জীবন্ত করে তুলেছিলেন। অথচ সেই মাটিতেই কেন ঠাকুরের কোনও মন্দির নেই তা নিয়ে ভক্তরা বারবার প্রশ্ন তুলেছেন। কলকাতায় শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর স্মৃতিধন্য বিভিন্ন স্থান রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math and Ramakrishna Mission)হাতে এলেও, এতদিন শ্রীরামকৃষ্ণের কর্মভূমি দক্ষিণেশ্বরে (Dakshineswar)তাদের কোনও শাখা ছিল না। এবার সেই আক্ষেপ মিটল। আবেগে ভাসছেন শ্রীরামকৃষ্ণ ভক্তজনেরা।

শ্রীরামকৃষ্ণ তাঁর ভক্তদের কাছে ঠাকুর নামেই পরিচিত। দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় আগমন গদাধর চট্টোপাধ্যায়ের। দাদার সূত্রেই দক্ষিণেশ্বরে পৌরোহিত্যের কাজে যুক্ত হন তিনি। সাধারণ মানুষকে চৈতন্যলোকের খোঁজ দিয়েছিলেন ঠাকুর। তিনি সাধন পথের ৩০ বছর কাটিয়েছেন যে দক্ষিণেশ্বরে, সেখানে এবার শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে খুশি মঠের সন্ন্যাসীরাও। এদিনের অনুষ্ঠানের সাক্ষী থাকতে সমবেত হয়েছিলেন বহু ভক্ত। সকালে বিশেষ পুজোর পর ছিল ধর্মসভা। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, ঠাকুরের স্পর্শ পাওয়া দক্ষিণেশ্বরের পাশাপাশি আলমবাজার মঠও বেলুড় মঠ কর্তৃপক্ষ নিজেদের মতো করে আরাধ্য দেবতার ভাবধারায় পরিচালিত । এর ফলে রামকৃষ্ণ মঠ ও মিশন গড়ে ওঠার যাত্রাপথের একটি বৃত্ত সম্পন্ন হল।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...