Thursday, May 14, 2026

তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি: I.N.D.I.A জোটের বৈঠকের দিন তলব প্রসঙ্গে তো.প অভিষেকের

Date:

Share post:

বুধবার ছিল I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। তার সদস্য হিসেবে এদিন যোগ দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কিন্তু হঠাৎই ইডির তলবে বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। বুধবার নটায় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন অভিষেক। পাশাপাশি, তাঁর প্রতি সহমর্মিতা দেখিয়ে বৈঠকে আসন ফাঁকা রাখার জন্য জোটের অন্যান্য নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক।

“তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। বারবার তৃণমূলকেই নিশানা করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অন্যদের বিরুদ্ধে তো হচ্ছে না!” সাড়ে 9 ঘণ্টার জিজ্ঞাসাবাদের পরে তোপ দাগেন অভিষেক। বলেন, “অন্যদিন ডাকতে পারত। তাহলে বৈঠকে যোগ দিতে পারতাম।” কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনায় I.N.D.I.A জোটের অন্যান্য নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক।

অভিষেকের দাবি, ইন্ডিয়া জোটে তৃণমূলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় বারবার তৃণমূলকে নিশানা করা হচ্ছে। তাঁর কথায়, “বিজেপি বেছে বেছে তৃণমূলকে ডেকেছে। ইন্ডিয়া জোটের গঠনে তৃণমূলের ভূমিকা কী এটা আরও একবার পরিষ্কার হয়ে গেল। বিরোধী জোটের এতদলের মধ্যে কাকে আটকানো হল? কার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হল? তৃণমূল। কই আর কাউকে তো আটকানো হচ্ছে না?” একই সঙ্গে বলেন, “কাউকে ছোট করছি না। যাঁরা আজ বৈঠকে ছিলেন তাঁদের সকলকে নতমস্তকে প্রণাম।”

তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “মানুষের কাছে ছেড়ে দিচ্ছি। যারা রাজনৈতিক ভাবে লড়াই না করতে পেরে মানুষের স্বার্থে কাজ করা ইন্ডিয়া জোটকে বাধা দিচ্ছে, তাদের জবাব যেন মানুষ দেয়।”

আরও পড়ুন- লিপস অ্যান্ড বাউন্ডসে দুর্নীতির ১০ পয়সা ঢুকেছে প্রমাণ করুন: ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...