Thursday, March 12, 2026

নিম্নচাপের জের!কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল থেকেই বৃষ্টি

Date:

Share post:

বঙ্গোপসাগর উপকূলে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর তরফে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। যা গভীর নিম্নচাপে পরিণত পরিণত হতে চলেছে। যদিও শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে এগোবে। এর জেরে বুধবার থেকে শনিবার পর্যন্ত উপকূলের একাধিক জেলায় হালকা থেকেই মাঝারি বৃষ্টিপাত হবে।বৃষ্টি হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।

আরও পড়ুনঃ কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ভোর থেকেই তারাপীঠে ভক্তদের ঢল

হাওয়া অফিসের পূর্বাভাসমত বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুখভার আকাশের। সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে দুই চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি চলছে। সকালের বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমাও। এছাড়াও হুগলি, পুরুলিয়া,হাওড়া, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গত কটালে নদীর জলস্তর বৃদ্ধির ফলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, সাগরের বিভিন্ন এলাকায় বাঁধ উপচে ও ফাটল দিয়ে এলাকায় জল ঢোকে।বৃষ্টির জেরে নদীবাঁধেও খুব একটি সমস্যা হবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তবে ভারী বৃষ্টি হলে ক্ষতি হতে পারে ফসলের। তাই বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ধান ও পান চাষিদের। বাগানে নালা কেটে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের।বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ। এ দিকে, নিম্নচাপের জেরে আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তবে দক্ষিণবঙ্গ ভাসলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়তে পারে তাপমাত্রা।
[10:33 am, 03/09/2023] 9674258945:

 

spot_img

Related articles

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল...

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...