Thursday, May 14, 2026

‘উৎসবের মরশুমে ডার্বি-সহ ইস্ট-মোহনের দুই ম‍্যাচে নিরাপত্তার সমস্যা’, জানালেন ক্রীড়ামন্ত্রী

Date:

Share post:

ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে আইএসএল-এর সূচি। ২১ সেপ্টেম্বর থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ। আর ২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বি। আর ডার্বি ঘিরেই শুরু হল অনিশ্চিয়তা।

২৮ অক্টোবর ডার্বি। ওই দিন লক্ষ্মীপুজো। আবার ওইদিন ইডেন গার্ডেন্সে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম‍্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস এবং বাংলাদেশ। ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। উৎসবের মরশুমে পুলিশ দেওয়া সম্ভব নয় বলে এদিন জানিয়ে দেওয়া হল রাজ‍্য ক্রীড় দফতর থেকে। ২১ অক্টোবর সল্টলেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার কথা এফসি গোয়ার। সেই দিন আবার দুর্গাপুজোর সপ্তমী। ২৪ অক্টোবর, অর্থাৎ দুর্গাপুজোর দশমীর দিনে মোহনবাগানের মাঠে নামার কথা যুবভারতীতে। তবে সেটি আইএসএল-এ নয়, বরং এএফসি কাপের ম্যাচে। ওই দিন বসুন্ধরার এফসির বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচ খেলার কথা সবুজ মেরুন শিবিরের। আর ২৮ অক্টোবর মেগা ডার্বি। ওই দিন লক্ষ্মীপুজো। এই তিন ম‍্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যে দুই প্রধানকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়েছেন বলে জানালেন ক্রীড়ামন্ত্রী।

এই এদিন সাংবাদিকদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” ১৮ অক্টোবর থেকে দুর্গাপুজোর ছুটি পরে যাচ্ছে। এরপর দেখলাম তিনটি ম্যাচ রয়েছে। সেই সময় নিরাপত্তা দিতে পারবে না। সেটা দুটি ক্লাবকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। ”

দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সমস্ত সরকারি দফতর বন্ধ থাকে। তাই সেই সময় নিরাপত্তা দেওয় সম্ভব নয় খেলার মাঠে। তাই দুই প্রধানকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েদেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তি ভারতীয় দলে, অনুশীলনে এই তারকা ব‍্যাটার

 

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...