Saturday, April 18, 2026

বৃষ্টিতে পিছলে গেল বিমানের চাকা, গুরুতর আহ.ত ৮!

Date:

Share post:

বৃষ্টির জেরে বিমানবন্দরে (Mumbai Airport)ল্যান্ড করার সময় আচমকাই পিছলে গেল প্রাইভেট জেটের (Private Jet) চাকা। ঘটনার জেরে আটজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই।

সূত্র মারফত জানা যাচ্ছে বিশাখাপত্তনম থেকে মুম্বই এসেছিল একটি প্রাইভেট জেট। বিমানটিতে পাঁচ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী ছিলেন। ২৭ নম্বর রানওয়েতে নামার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা একেবারে কমে যায়।মাত্র ৭০০ মিটার দৃশ্যমানতার মধ্যেই ল্যান্ডিং করার চেষ্টা করে প্রাইভেট জেটটি। আর তখনই ঘটে দুর্ঘটনা।ভেজা রানওয়ের উপর বিমান দাঁড় করাতে গিয়ে আচমকা চাকা পিছলে যায়। ফলে বিমানটি উল্টো দিকে ঘুরে যায় এবং চোখের পলকেই বিমানে আগুন ধরে যায়। এরপর মুম্বই বিমানবন্দরে কিছুক্ষণের জন্য পরিষেবা স্তব্ধ রাখা হয়। দ্রুত উদ্ধারকারী দল যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বড়সড় কোন ক্ষতি হয়নি বলেই বিমানবন্দর সূত্রে খবর।

Related articles

বন্দুক হাতে বিজেপি প্রার্থী! ভাইরাল ছবিতে শুরু বিতর্ক

নির্বাচনে প্রার্থী বাছতে মারামারি থেকে জাতীয় নেতাদের অপদস্ত করা – কোনও পর্বই বাকি রাখেনি রাজ্য বিজেপির নেতারা। সেখানেই...

জাতীয় স্বীকৃতির দোরগোড়ায় দিঘার জগন্নাথধাম, ভোগ প্রসাদের শুদ্ধতায় এবার FSSAI-এর শীলমোহর 

পুরীর ধাঁচে দিঘায় জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ এবার জাতীয় মানের শংসাপত্র পেতে চলেছে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ...

নাকে খত দিলেন ডোনাল্ড ট্রাম্প! হরমুজ খুলে দিল ইরান

পশ্চিম এশিয়ায় যে টুকু যুদ্ধ পরিস্থিতিতে মানুষের প্রাণ যাচ্ছিল, এবার কার্যত তার দায়ও স্বীকার করে নিলেন মার্কিন রাষ্ট্রপতি...

IPL: লজ্জা! হাফ ডজন ম্যাচ শেষেও জয় অধরা, প্লে-অফের আশাও ক্ষীণ নাইটদের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। নাইটদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের। সেই প্লে ছয় ম্যাচ পরও...