Saturday, March 14, 2026

আজ সুপার ফোরে নিয়মরক্ষার ম‍্যাচে ভারতের সামনে বাংলাদেশ

Date:

Share post:

আজ এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ। শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে রোহিত শর্মারা এমন এক ম্যাচে খেলতে নামবেন, যেখানে কোনও চাপ নেই। জেতা বা হারায় তাঁদের অবস্থান বদলাবে না। যেহেতু সুপার ফোরে পরপর দুই ম্যাচে জিতে ভারত ফাইনালে উঠে গিয়েছে। পাকিস্তানকে ২২৮ রানে উড়িয়ে দেওয়ার পর রোহিতরা শ্রীলঙ্কাকে হারিয়েছেন ৪১ রানে। দুটো ম্যাচেই ব্যাটাররা রান করে দেওয়ার পর বাকি কাজ করেছেন কুলদীপ যাদব। এই ম্যাচেও বাংলাদেশ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতেঁ পারেন বাঁহাতি চায়নাম্যান বোলার।

বৃষ্টির পর প্রেমদাসা স্টেডিয়ামের উইকেট স্পিনারদের পাশে থাকছে। কুলদীপ শেষ দুই ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার ওয়েলালাগে ভারতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন। উইকেট থেকে সাহায্য পেয়েছেন জাদেজা, অক্ষরও। আসলে উইকেটের নিচের ময়েশ্চার স্পিনারদের সাহায্য করছে। বল ঘুরছে। আরও মন্থর হয়ে আসছে। এমনকী নিচুও হচ্ছে মাঝেমধ্যে। ভারতের টপ অর্ডার গত পাকিস্তান ম্যাচে রান পেয়েছে। এটা দ্রাবিড়ের ড্রেসিংরুমে আত্মবিশ্বাস এনে দিয়েছে। বাংলাদেশ ম্যাচেও বড় রান চাইবেন রোহিত। যাতে কুলদীপ ও জাদেজা বিপক্ষের ব্যাটারদের মুশকিলে ফেলতে পারেন। তবে কলম্বোর আকাশে রোদ্দুর থাকলে উইকেট হয়তো সহজ হয়ে যাবে। তখন বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে রান আটকানো।

বাংলাদেশের জন্য এই ম্যাচে হারলে যা, জিতলেও তাই। তবে মুশফিকুরের না থাকাটা তাদের জন্য অবশ্যই চাপের। আগের ম্যাচে খেলে মুশফিকুর আর শাকিব দেশে ফিরে গিয়েছিলেন। শাকিব ফিরে এলেও মুশফিকুর আর আসেননি। তিনি স্ত্রী ও সদ্যজাত সন্তানের পাশে থাকতে ঢাকাতেই থেকে গিয়েছেন। প্রশ্ন হল, ভারত ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পর এই ম্যাচে দলে কিছু অদলবদল ঘটাবে কিনা। দ্রাবিড় কি নতুনদের সুযোগ দেবেন? পরিস্থিতি বলছে বিশ্বকাপের আগে ভারতীয় কোচ সেরা দলকেই মাঠে নামাতে চাইবেন। যাতে বিশ্বকাপের স্টেজ রিহার্সাল হয়ে যায়। তবে শুক্রবারের ম্যাচে ঈশান কিষাণের জায়গায় সূর্যকে প্রথম এগারোয় দেখা যেতে পারে। খেলতে পারেন শামিও। তিনি খেললে বাইরে থাকবেন শার্দূল। অথবা শার্দূলের সঙ্গে লড়াই হবে অক্ষরের। ভারতীয় শিবিরের জন্য বাড়তি সুখবর, চোট সারিয়ে নেটে ব্যাটিং শুরু করলেন শ্রেয়স আইয়ার।

কলম্বোতে পরপর তিনদিন মাঠে নামতে হয়েছে ভারতীয় দলকে। রাহুল বলেছেন, এটা তাঁদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়েছে। দুটো দিনের বিশ্রামে রোহিতরা আজ চনমনে হয়ে খেলতে নামবেন। উল্টোদিকে বাংলাদেশ টুর্নামেন্টের বাইরে চলে গিয়েছে। তাদের কাছে নিয়মরক্ষার এই ম্যাচে জয় ছাড়া আর কিছু চাওয়ার নেই। কিন্তু মিডল অর্ডারে মুশফিকুরের অভাব ভোগাতে পারে শাকিবদের।

আরও পড়ুন:লা লিগার সঙ্গে ঐতিহাসিক চুক্তি, বাংলায় হবে ফুটবল অ্যাকাডেমি

 

 

 

 

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...