Tuesday, April 7, 2026

রানিনগরে স্থায়ী সমিতি নির্বাচন নিয়ে সময়সীমা বেঁধে দিল আদালত!

Date:

Share post:

মুর্শিদাবাদের রানিনগর ২ নম্বর (Raninagar, Murshidabad)পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ঘিরে একের পর এক বিতর্কের আবহে এবার কড়া সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই আজ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ( Justice Amrita Sinha ) প্রশ্ন রানিনগরে পঞ্চায়েত সমিতির ( Raninagar Panchayat Samiti ) স্থায়ী সমিতি নির্বাচন কবে সম্ভব হবে? ২৭ আসন বিশিষ্ট রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে, বাম-কংগ্রেস জোট জিতেছিল ১৪টিতে। তৃণমূল জয়ী হয় ১৩টিতে। কংগ্রেস কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রানিনগর। অশান্তির অভিযোগে কংগ্রেস ও বাম নেতা কর্মী-সহ ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ১১ সেপ্টেম্বর কংগ্রেসের ৩ পঞ্চায়েত সমিতির সদস্যকে ভাঙিয়ে স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ ওঠায় বোর্ড গঠনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা।

আজ এই মামলায় বিচারপতি জানান, যদি ইতিমধ্যে সমিতি গঠন হয়ে গিয়ে থাকে, তাহলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। পাশাপাশি স্থায়ী সমিতির নির্বাচন কবে সম্ভব হবে সেই নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্য়ে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...