Tuesday, May 19, 2026

কাটল জটিলতা, টলিপাড়ার ‘কোন্দল’ মেটালেন অরূপ বিশ্বাস!

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই বাংলার সিনে পাড়ায় (Cine Industry) মনোমালিন্য আর ঝগড়া চলছিল। শুটিং বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কাও তৈরি হয়েছিল। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (Federation of Cine Technicians and Workers of Eastern India) এবং সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ভেন্ডার্স গিল্ড নামেও পরিচিত) মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। ভেন্ডার্স গিল্ড (Vendors Guild) কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ফেডারেশন ও প্রডিউসাররা সাপ্লায়ার্সদের সঙ্গে বিভিন্ন ভাবে অসহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি ফেডারেশনের কিছু সদস্য বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন। এই সমস্যা চলতে থাকলে তাঁরা কর্ম বিরতিতে যাবার কথাও ঘোষণা করেন। তাঁরা ফেডারেশন এবং প্রযোজকদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও করেন। আসলে ভেন্ডার্স গিল্ড টলিপাড়ার শুটিংয়ের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। তাই তাঁরা স্ট্রাইক করতে শুরু করলে খুব স্বাভাবিকভাবেই সিনেমা সিরিয়ালের শুটিংয়ে সমস্যা তৈরি হবে। এই অবস্থায় টলি পাড়ার সমস্যার সমাধানে এগিয়ে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মন্ত্রীর। শুক্রবারে দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন তিনি।

ভেন্ডার্স গিল্ডের সেক্রেটারি সৈকত দাস (Saikat Das) জানান যে, মন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেছেন, সবাই সব কাজ করবে।কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। এমনকি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপ্লায়ারদের নিষিদ্ধ করার কথা লিখে জানানো হয়েছিল, সেখানেই আরও একটি বার্তা দিয়ে এই নিষিদ্ধ করার নির্দেশ প্রত্যাহারের কথাও বলতে হবে। টলিপাড়া সূত্রে খবর দুপক্ষই আপাতত এই সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেছে।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...