Friday, May 15, 2026

শিক্ষাক্ষেত্রে হাতে-হাত, স্পেনের IE University কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্পেনের আইই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী রাজ্য সরকার। সেই লক্ষ্যে আইই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সারলেন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা। বাংলার পড়ুয়াদের জন্য স্পেনের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, চাকরির প্রশিক্ষণ -সহ একাধিক বিষয়ে বিশদে আলোচনা হয় এদিন।

বিশ্বের অন্যতম সেরা বিজনেস স্কুল হিসেবে পরিচিত স্পেনের আইই বিশ্ববিদ্যালয় (IE University)। বিজনেস ম্যানেজমেন্ট ছাড়াও ডেটা সায়েন্স, স্বাস্থ্য -সহ একাধিক ক্ষেত্রে পড়াশুনোর বিরাট সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। বাংলার সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের গাঁটছড়া বাধতে শনিবার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল মার্কেটিংয়ের প্রধান ইরাইস সৌতো রডরিগেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামের প্রধান এলিসা মেলেন্ডেজের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে ছিলেন বাংলার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিল্প সচিব বন্দনা যাদব। জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্য সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আইই বিশ্ববিদ্যালয়। বাংলা ও স্পেনের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ‘এক্সচেঞ্জ পলিসি’ নিয়ে কথা হয়েছে এদিন। বাংলার পড়ুয়াদের চাকরি সংক্রান্ত প্রশিক্ষণ ছাড়াও বাংলায় শিল্প সম্ভাবনার বিষয়-সহ শিল্পমুখী একাধিক পাঠ্যক্রম পড়ানোর ব্যাপারে কথা হয়। বাংলার মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় ‘স্পনসর’ করবে আইই ইউনিভার্সিটি বিজনেস স্কুল।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...