Friday, May 15, 2026

বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার নজির রোহিতের, ছুঁয়ে ফেললেন বিরাটকে

Date:

Share post:

শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম‍্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে হারের মুখ দেখে ভারতীয় দল। আর এই ম‍্যাচেই খেলতে নেমে এক লজ্জার নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে শূন‍্য রানে আউট হন রোহিত। আর শূন‍্য রানে আউট হতেই নজির গড়েন ভারত অধিনায়ক। এক্ষেত্রে ছুঁয়ে ফেলেন বিরাট কোহলিকে।

শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে কোনও রান না করেই আউট হয়েছেন রোহিত। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাংলাদেশের তানজিম হাসান শাকিবের দ্বিতীয় বলে আউট হন তিনি। তাতেই কোহলির একটি লজ্জার নজির স্পর্স করেন রোহিত। এই আউট হতেই এই নিয়ে একদিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রানে আউট হলেন রোহিত। কোহলিও একদিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকায় তাঁরা রয়েছেন যুগ্ম ভাবে ষষ্ঠ স্থানে। একদিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ২০ বার শূন্য রানে আউট হয়েছেন।

শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হারে ভারতীয় দল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। আট উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৫৯ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। শুভমন গিল ছাড়া কেউই বড় রান করতে পারেননি। ১৩৩ বলে ১২১ রান করে আউট হন তিনি। শেষদিকে অক্ষর প্যাটেল ৩৪ বলে ৪২ রান করে আউট হন। মাত্র ৬ রানে হেরে যায় ভারত।

আরও পড়ুন:এশিয়া কাপ ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি, ম‍্যাচ না হলে কোন দেশ হবে চ‍্যাম্পিয়ন?

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...