Sunday, May 24, 2026

বু.লেটপ্রুফ জ্যাকেট ছিল না কেন? কেন্দ্রকে কাঠগড়ায় তুলে প্রশ্ন অনন্তনাগের শহিদের মায়ের

Date:

Share post:

প্রায় ৯৬ ঘণ্টা পার। এখনও কাশ্মীরের অনন্তনাগে লুকিয়ে থাকা জঙ্গিদের সবাইকে খতম করা যায়নি। সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে এখানে লুকিয়ে থাকা লস্কর জঙ্গিদের লড়াই এখনও চলছে।এই পরিস্থিতিতে জঙ্গিদের গুলিতে শহিদ মেজর আশিসের শোকাচ্ছন্ন মা ছেলের মৃত্যুর জন্য দায়ী করলেন মোদি সরকারকে।পুত্রশোকে পাথর হয়ে গিয়েছেন তিনি।প্রৌঢ়ার অভিযোগ, জওয়ানদের কারও গায়েই বুলেটপ্রুফ জ্যাকেট ছিল না। আর সেই কারণেই তাঁরা জঙ্গিদের গুলির শিকার হয়েছেন। তাঁর প্রশ্ন, ”সরকার কী করছে? সেনা জওয়ানদের বুলেটপ্রুফ জ্যাকেট কেন দেওয়া হল না? সরকারের কেউ তো আর জঙ্গিদের সঙ্গে লড়তে যাচ্ছেন না।”
শুক্রবার অনন্তনাগের ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, “গত বুধবার কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে তিন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁদের শ্রদ্ধা জানানোর জন্য শাসক দল বিজেপির এক মিনিটও সময় হয়নি। আসলে কেন্দ্র সরকার ধরেই নিয়েছে, তাদের ভ্রান্ত নীতির কারণে কাশ্মীরে সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হবে। যতদিন কাশ্মীরের মানুষ নিজেদের বঞ্চিত বলে মনে করবেন ততদিন পর্যন্ত উপত্যকায় শান্তি ফিরবে না।”

 

 

 

Related articles

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...