Tuesday, April 28, 2026

১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর মিলল সাফল্য! উদ্ধার কেষ্টপুর খালে তলিয়ে যাওয়া যুবকের দে*হ

Date:

Share post:

১৯ ঘণ্টা ধরে তল্লাশির পর মিলল কেষ্টপুর খালে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ কেষ্টপুর খালে পড়ে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের এক যুবক। তারপর ডুবুরি নামিয়ে লাগাতার ধরে চলে তল্লাশি। শেষমেশ এনডিআরএফ(NDRF) নেমে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করা হয়। রবিবার বেলা বারোটার আশেপাশে খাল থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ কেষ্টপুর খালে ঝাঁপ যুবকের? উত্তর খুঁজছে পুলিশ
শনিবার সন্ধ্যায় আচমকাই কেষ্টপুর খালের ধারে লোহার সেতু থেকে জলে পড়ে যান এক যুবক। ঘটনা ঘটার পর থেকে শুরু হয় তল্লাশি। রাতভর ডুবুরি নামিয়ে চলে তল্লাশি অভিযান। তবুও কিনারা করা যায়নি ওই যুবককে। রবিবার ভোরের আলো ফুটতেই ফের শুরু হয় অভিযান। ঘটনাস্থলে উপস্থিত হয় বাগুইআটি থানার পুলিশবাহিনী। জলে ডুবুরি নামিয়ে যুবকের দেহ উদ্ধারের খোঁজ শুরু হয়। রবিবার বেলার দিকে নিখোঁজ যুবকের খোজ মেলে।
পুলিশ সূত্রের খবর, খালে পড়ে যাওয়া ওই যুবকের নাম গৌতম মল্লিক । তিনি অনলাইন ডেলিভারির কাজ করতেন। তবে ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছেন নাকি আচমকা পা পিছলে পড়ে যান তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার উদ্দেশ্য থাকতে পারে ওই যুবকের, অনুমান পুলিশের।
পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে মদ্যপ অবস্থায় নিজের বাইকটি পাশে রেখেই অন্য একটি বাইক চুরির চেষ্টা করছিলেন গৌতম। পাশাপাশি, নিজের বাইকের বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি সেই সময়ে। ফলে, বাইকটি আটক করে পুলিশ। তারপর থেকেই মন ভারাক্রান্ত ছিল গৌতমের।সেই কাণেই কী আত্মহত্যা করেন গৌতম? এই উত্তর খুঁজছে পুলিশও।

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...