Sunday, May 10, 2026

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন টিম ইন্ডিয়া

Date:

Share post:

এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন ভারত। রবিবার ফাইনালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পেল টিম ইন্ডিয়া। এশিয়া কাপ ফাইনালে লঙ্কানদের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল রোহিত শর্মারা। ম‍্যাচে দুরন্ত বোলিং মহম্মদ সিরাজের। একাই নিলেন ৬ উইকেট। এই জয় বিশ্বকাপের আগে অনেকটাই অক্সিজেন জোগাবে টিম ইন্ডিয়াকে।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা টসে জিতলেও ঘরের মাঠে বড় লজ্জার মুখে পরল শ্রীলঙ্কা। অতি বড় সমর্থকও বুঝতে পারেননি এমন অবস্থা হবে লঙ্কানদের। প্রথমে ব‍্যাট করতে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। শ্রীলঙ্কার ইনিংসে প্রথম আঘাত আনেন যশপ্রীত বুমরাহ। শূন‍্য রানেই আউট হন কুশল পেরেরা। উইকেটের পেছনে থাকা কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর লঙ্কানদের শিবিরে একের পর এক আঘাত আনেন মহম্মদ সিরাজ। চাপে পড়ে যেতেই একের পর ভুল শট খেলতে থাকেন। এর জেরেই একের পর এক উইকেট পড়তে থাকে। সিরাজ এক ওভারেই নিলেন চার উইকেট নেন। পরের ওভারে বল করতে এসে আবার উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

সিরাজের প্রথম উইকেট পথুম নিশাঙ্কা। তৃতীয় ওভারের প্রথম বলেই পথুম নিশাঙ্কা আউট হন। অফ স্ট্যাম্পের বাইরের বল শট খেলতে যান নিশাঙ্কা। উঠে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। ৪ বলে ২ রান করেই আউট হন নিশাঙ্কা। দ্বিতীয় বল ডট হলেও তৃতীয় বলে ফের উইকেট তুলে নেন সিরাজ। ভেতরের দিকে ঢুকে আসা বল সোজা সমরবিক্রমার পায়ে লাগে। আপিল করেন সিরাজ। আঙুল উচিয়ে আউটের নির্দেশ দিতে বেশি সময় নেননি আম্পায়ার। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। ০ রানেই ফেরেন লঙ্কান ব্যাটার। পরের বলেই আসালাঙ্কাকে ফেরান সিরাজ। ফুল বলে শট খেলতে চেষ্টা করেন আসালাঙ্কা। পয়েন্টে দাঁড়িয়ে ক্যাচ নিতে ভুল করেননি ইশান কিষাণ। পঞ্চম বলে চার মেরে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ওভারের শেষ বলে সিরাজ আউট করেন ডি সিলভাকে। কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। শূন‍্য রানে ফেরান শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকাকেও। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন কুশল মেন্ডিস। ১৭ রান করেন তিনি। কুশল মেন্ডিসেরও উইকেট নেন সিরাজ।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। মাত্র ৬.১ বলেই জয় তুলে নেয় রোহিত বাহিনী। সৌজন্যে দুই ওপেনার ঈশান কিষাণ এবং শুভমন গিল। ২৩ রান অপরাজিত ঈশান। ২৭ রানে অপরাজিত গিল। এদিন ব‍্যাট হাতে নামতেই হলো না রোহিত-বিরাটদের।

আরও পড়ুন:কলকাতা লিগে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে DHFC’র কাছে ১-০ হার বাগানের

 

 

 

 

 

 

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...