Saturday, May 16, 2026

মানিকের বিরুদ্ধে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই তদন্তের জমা দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে।কিছুদিন আগে প্রাথমিকের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার দুপুরের মধ্যে রিপোর্ট মানিককে গ্রেফতার করতে পারবে না সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান, শীর্ষ আদালত গ্রেফতার করতে নিষেধ করলেও, তদন্ত বন্ধ করার নির্দেশ দেয়নি। সেই কারণেই সিবিআইয়ের কাছে তদন্ত কতদূর এগোল জানতে চেয়েছেন তিনি। দুপুর ২টোর মধ্যে সিবিআইয়ের রিপোর্ট দেখতে চেয়েছেন বিচারপতি।

এ ছাড়াও, মানিকের বিরুদ্ধে ওএমআর শিট নষ্ট করার অভিযোগও রয়েছে। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কার নির্দেশে তা নষ্ট করা হয়েছিল, কী ভাবে তা নষ্ট করা হয়েছিল, তা জানতে চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মানিককে আদালতে হলফনামা জমা দিতে বলেছিলেন।মানিকের কন্যা তাঁর হয়ে সেই হলফনামা আদালতে জমা দিয়েছিলেন। কিন্তু তা গ্রাহ্য হয়নি।

এরপরে আদালতের নির্দেশ অনুযায়ী, হলফনামা দিতে সশরীরে আদালতে যান মানিক। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। নিয়োগ মামলায় মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তাঁদের পুত্র শৌভিক ভট্টাচার্যকেও হেফাজতে নেওয়া হয়েছিল। কিছু দিন আগে শতরূপা জামিন পেলেও শৌভিক এখনও জামিন পাননি।

 

 

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...