Wednesday, March 4, 2026

সংসদের বিশেষ অধিবেশন: মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়ালো তৃণমূল

Date:

Share post:

নারী ক্ষমতার লক্ষ্যে শুরু থেকেই তৎপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যে শাসক দলে থাকার সুবাদে একাধিক উদ্যোগের পাশাপাশি, সংসদেও মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়িয়েছেন তিনি। এবার সংসদের বিশেষ অধিবেশনে প্রথম দিন থেকেই মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস(TMC)। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee) সোমবার সরব হলেন মহিলা সংরক্ষণ বিলের(Women Reservation bill) দাবিতে।

সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলাদের ক্ষেত্রে এক তৃতীয়াংশ আসনের দাবিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ছিলেন সোচ্চার। তিনি বলেন, আমি যখন প্রথম লোক সভায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসি সেই সময় তৃণমূল কংগ্রেস নতুন দল হিসাবে প্রথমবার সংসদে প্রবেশ করেছিল। তা সত্ত্বেও তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় এক তৃতীয়াংশ মহিলা আসন সংরক্ষণ এর দাবিতে সুর চড়িয়েছিলেন। এমনকি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের পক্ষে এতটাই তৎপর ছিলেন যে যখন ১৯৯৮ সালের ২০ জুলাই লোকসভায় বিলটি পেশ করার সময়ে বিরোধী বেঞ্চ থেকে ছুটে স্পিকারের চেয়ারের সামনে আসার চেষ্টা করেন সমাজবাদী পার্টি সাংসদ দারোগা প্রসাদ সরোজ। কিন্তু স্পিকারের আসনের কাছে পৌঁছনোর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কলার চেপে ধরেন। যাতে স্পিকারের চেয়ারের দিকে তিনি যেতে না পারেন বা বিল ছিঁড়তে না পারেন।

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তখন ওই সাংসদের ঘাড় ধরে তাকে থামিয়ে দেন যখন তিনি মহিলা সংরক্ষণ বিলের কপি ছিড়ে দিতে যাচ্ছিলেন। বর্তমানে সোনিয়া গান্ধী ও মহিলার সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

spot_img

Related articles

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...