Friday, May 15, 2026

সিলভার পয়েন্ট হাইস্কুল নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের! তদ*ন্তের নজরদারিতে কমিশনার

Date:

Share post:

গত ৫ সেপ্টেম্বর কসবা রথতলা এলাকার ইংরেজি মাধ্যম স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল শেখ শান নামে এক পড়ুয়ার (Kasba student death Case)। এবার কসবার সিলভার পয়েন্ট স্কুলের (Silver Point School) ছাত্র মৃত্যুর ঘটনায় কড়া সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর (Joy Sengupta) এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এরপর তিনি স্কুলের সিসিটিভি ফুটেজ ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নজরদারি করবেন কলকাতার পুলিশ কমিশনার (CP), এমনই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

পড়ুয়া মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করছিলেন ছাত্রের বাবা। স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই শিক্ষিকার বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছিল। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেন তিনি। দিনের পর দিন মানসিক নির্যাতন করা হয়েছিল মৃত পড়ুয়াকে, এমনই দাবি করা হয় পরিবারের তরফে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট দিচ্ছে না বলেও জানান তাঁরা। এদিন বিচারপতি বলেন, এসএসকেএমের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। তিনি নির্দেশ দেন যে অবিলম্বে পরিবারের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিতে হবে। আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে। সেদিন কেস ডায়েরির রিপোর্ট খতিয়ে দেখব আদালত।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...