Wednesday, May 13, 2026

ফিল্ম ফেস্টিভালে প্রথম সুযোগ পেতেই দর্শক মন জয় করল ‘দেবাংশী প্রোডাকশন হাউজ’ নির্মিত ছবি ‘ছায়া’

Date:

Share post:

কলকাতায় অনুষ্ঠিত হল সিনেমাথেক কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০২৩ । শর্ট এবং ডকুমেন্টারি মিলিয়ে প্রায় একশোটিরও ওপরে ছবি এই ফেস্টিভালে প্রদর্শিত হল। এবারের ফেস্টিভালের অন্যতম আকর্ষণ ছিল ‘দেবাংশী প্রোডাকশন হাউজ’-এর প্রথম নির্মিত টেলি ছবির প্রদর্শন। গত ১৫ই সেপ্টেম্বর শুক্রবার ‘ছায়া’ নামক একটি টেলি ছবি প্রদর্শিত হয় নন্দন থ্রিতে। যার গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে।

আরও পড়ুনঃফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষে মেসির দেশ, ১০০ বাইরে টিম ইন্ডিয়া

মাত্র ২৩ মিনিট ৯ সেকেন্ডের একটি ভৌতিক কাহিনীর অবলম্বনে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ছায়া’। ছবির পরিচালক সুদীপ নাগ (বাপন) এই কম সময়ের মধ্যে ছবিটির কাহিনী পর্দায় এত সুন্দর করে উপস্থাপন করেছেন , তা ইতিমধ্যেই তা দর্শকদের মনে সাড়া ফেলে দিয়েছে। ছবিটি শেষ হতেই প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরা করতালিতে ছবির পরিচালক থেকে শুরু করে তার কলাকুশলীদের অভিবাদন জানায়। স্বভাবতই এটা বলার অপেক্ষা রাখে না যে এইদিনটি ‘দেবাংশী প্রোডাকশন হাউস’-এর জন্য একটি স্মরণীয় দিন।
‘ছায়া’ শর্ট ফিল্মের মাধ্যমে ‘দেবাংশী প্রোডাকশন হাউজ’ পথচলা শুরু করলেও টেলি ছবিই হাউজের মূল লক্ষ্য নয়। ইতিমধ্যে বেশ কয়েকটি মিউজিক অ্যালবাম এবং শর্ট ফিল্ম নিয়ে তারা তাদের আগামীর পথে পা বাড়িয়েছে। এমনকি ভবিষ্যতে আরও অনেক ধরণের ফিচার ফিল্ম বানানোর পরিকল্পনাও রয়েছে তাদের। সেই লক্ষ্যে নতুন মুখ অভিনয় জগতে তুলে ধরার জন্য অভিনয়ের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেও বেশ পরিচিত হয়ে উঠেছে ‘দেবাংশী প্রোডাকশন হাউজ’।

 

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...