Monday, May 4, 2026

অরিজিতের বাড়িতে বাদশা! মধ্যরাতে মুর্শিদাবাদের অবাক কাণ্ড

Date:

Share post:

বলিউডের সুপারস্টার সিঙ্গার অরিজিৎ সিং (Arijit Singh) বরাবরই ছাপোষা জীবন কাটাতে ভালবাসেন। কাজের প্রয়োজনটুকু ছাড়া খুব একটা অন্য শহরে থাকেন না। নিজের জন্মস্থানেই নানা রকমের কর্মকাণ্ডের মধ্যে দেখা যায় তাঁকে। এবার অরিজিতের জিয়াগঞ্জের (Jiyagunj) বাড়িতে আচমকা হাজির বাদশা (Badhshah)। দুই তারকা মিলে মধ্যরাতে একেবারে চমকে দিলেন সকলকে। বুধবার দিনভর বৃষ্টির পরে রাতে অরিজিতের সঙ্গে ব়্যাপার বাদশা (Arijit and Badhshah) ঘুরে দেখলেন মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জ শহর। দুই তারকার এহেন কাণ্ড রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বই ছেড়ে মুর্শিদাবাদে গায়ক বাদশা। বুধবার দুপুরে একসঙ্গে মধ্যাহ্নভোজন করেন। একটু বৃষ্টি ধরতেই অরিজিৎ নিজের বন্ধুদের সঙ্গে আলাপ করাতে নিয়ে যান বাদশাকে। বাংলার গায়কের প্রিয় শিবতলার ঘাটে মুম্বইয়ের গায়ক চা খান। অরিজিতের স্কুটির সঙ্গে পাল্লা দিয়ে অপর স্কুটিতে বাদশাকে এভাবে দেখতে পাওয়া যাবে এমনটা কেউ আশা করেননি। বাদশার মাথায় টুপি, কালো টি-শার্ট ও হাফ প্যান্ট, অন্যদিকে সাদা বা কোনও হালকা রঙের টি-শার্টে দেখা গিয়েছিল অরিজিৎকে। ঘটনা মুহূর্তে ফ্রেমবন্দি হয়। জানা গিয়েছে দুজনের যুগলবন্দি আসতে চলেছে। অরিজিতের ষ্টুডিওতে গিয়ে একসঙ্গে সুরও মিলিয়েছেন তাঁরা।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে