Thursday, May 14, 2026

২০০ কোটির দুর্নী.তি! দেশজুড়ে লাক্সের অফিসে তল্লা.শি আয়কর দফতরের

Date:

Share post:

শুক্রবার দেশের অন্যতম বড় সাবান প্রস্তুতকারক সংস্থা লাক্সের (Lux)শীর্ষ দফতর সহ একাধিক অফিসে হানা দিল আয়কর দফতর (Income Tax Department)। প্রায় ২০০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে লাক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসার পর এক ধাক্কায় রাতারাতি ৩ শতাংশ শেয়ার পড়ে গিয়েছে সংস্থার। তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে লাক্সের শীর্ষ দফতর। দেশের বিভিন্ন শহরে সংস্থার নানা অফিসে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়ি ও অফিসেও চলছে তল্লাশি। কোম্পানির তরফে বলা হয়েছে যে আয়কর দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...