Wednesday, March 4, 2026

অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন শামি?

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম‍্যাচের একদিনের সিরিজ। আজ মোহালিতে প্রথম একদিনের ম‍্যাচে খেলতে নামে টিম ইন্ডিয়া। আর এই ম‍্যাচে খেলতে নেমেই ফের জ্বলে উঠলেন মহম্মদ শামি। এশিয়া কাপে প্রথম একাদশে সুযোগ হয়নি। শুধু নেপাল ও বাংলাদেশের মতো দুর্বল দলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মহম্মদ শামি। যশপ্রীত বুমরাহ এই দলে অটোমেটিক চয়েস। তবে মহম্মদ সিরাজকে জায়গা করে দেওয়ার জন্য শামিকে বাইরে রাখতে বাধ্য হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। তবে সুযোগ পেলেই যে শামি ঝলসে ওঠেন, তা আরও একবার প্রমাণ করলেন শামি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই নিলেন ৫ উইকেট। আর দেশের হয়ে এরকম পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত শামি। কোন মন্ত্রে সাফল্য? নিজেই জানালেন সেকথা।

অস্ট্রেলিয়া ইনিংস শেষে শামি বলেন,” আমরা সবাই অনেক বছর আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স করছি। তাই আমাদের পেস বাহিনী জানে কীভাবে এই পর্যায়ে পারফর্ম করতে হয়। তাছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখা ভালো, আমাদের মধ্যে কোনও লড়াই নেই। বরং আমরা গত সাত-আট বছর ধরে একে অন্যের সাফল্য উপভোগ করি। আর তাই আমাদের পেস অ্যাটাক সাফল্য পাচ্ছে।”

এরপরই শামি আরও বলেন,”এমন পাটা উইকেটে অনেক বোলিং করেছি। এমন উইকেটে সাফল্য পেতে হলে সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করা খুব দরকার। সঙ্গে ভ্যারিয়েশন বজায় রাখতে হবে। আর তাই ব্যাটিং সহায়ক এমন উইকেটে পাঁচ উইকেট পেয়ে খুবই ভালো লাগছে।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে যাওয়ার ভিসা পেলেন না অরুণাচলের তিন খেলোয়াড়, চিন সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর

spot_img

Related articles

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...