Tuesday, May 19, 2026

নৈনিতালের ধসে তাসের ঘরের মতো ভে.ঙে পড়ল দোতলা বাড়ি!

Date:

Share post:

ফের নৈনিতালে ধস! শনিবার ভোরে ধস নামে নৈনিতালের বেশ কয়েকটি এলাকায়। এর জেরে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে। যদিও ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। তবে ধসের জেরে দেতলা বাড়ি ভেঙে পড়ার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ‘সঙ্গীত সেরেমনি’র মেনুতে ম্যাগি! গানের তালে স্টেপ মেলালেন ‘রাজনীতিবিদ’ রাঘব!

ধসের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দোতলা বাড়িটি ক্রমশ ঢালের দিকে বেঁকে যায়। এর পর বিকট শব্দে ওই ফাঁকা বাড়িটি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ধসের কারণে বাড়িটিতে যখন ফাটল ধরতে শুরু করে তখনই বাসিন্দারা বাড়িটি ফাঁকা করে দেন। ফলে কেউ আহত হননি। বাড়ির ফাটল বাড়তে বাড়তে এক সময় ১২ কামরা-সহ বিশাল দোতলা বাড়িটি মাটিতে মুখ থুবড়ে পড়ে। উত্তরাখণ্ড প্রশাসন ওই দুর্ঘটনার পর নৈনিতালের মাল্লিতল এলাকার বাকি বাসিন্দাদেরও তাঁদের বাড়ি ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেয়।

 

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...